OnePlus কিছু দিন আগেই ভারতে লেটেস্ট OnePlus Nord 2 স্মার্টফোন লঞ্চ করেছে। ওয়ানপু এই স্মার্টফোনে ব্লাস্টের খবর সামনে এসেছে। এই ঘটনাটি বেঙ্গালুরুর। বেঙ্গালুরুর অঙ্কুর শর্মা একটি টুইট করে বলেছেন যে তার স্ত্রীর কয়েক দিনের পুরোনো OnePlus Nord 2 স্মার্টফোনে ব্লাস্ট হয়ে গেছে আর তার থেকে ধোয়া উড়ছে। অথচ অঙ্কুর শর্মা কিছুক্ষণ পরেই এই টুইট ডিলিট করে দিয়েছিলেন। OnePlus Nord 2 স্মার্টফোনে আগুন লাগার এটি প্রথম ঘটনা। ওয়ানপ্লাস অঙ্কুর শর্মাকে টুইটে রিপ্লাই করে ভরসা দিয়ে জানিয়েছে যে তারা এটি পরীক্ষা করে দেখবে যে এমন কেন হলো। অঙ্কুর শর্মা ব্লাস্টের পরে ড্যামেজ OnePlus Nord 2 স্মার্টফোনের ফোটোও শেয়ার (LetsGoDigital) করেছে।
ব্লাস্টের পরে OnePlus Nord 2 স্মার্টফোনের অনেকটাই ক্ষতি হয়েছে। ফোনের রেয়ার প্যানেল, ফ্রেম আর ডিসপ্লে জলে গেছে। ফোনে লিথিয়াম আইয়ন প্রোটেক্টিভ ব্যাগও দেখা গেছে। লেটসগোডিজিটাল এর রিপোর্টে দাবি করা হয়েছে যে এরকম মনে হচ্ছে যে ফোনের ভেতরে বিষ্ফোরণ হয়েছে। আপাতত এটি একটি আলাদা ঘটনা, এর মানে এই না যে কোম্পানির অন্য OnePlus Nord 2 তেও ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। ওয়ানপ্লাস এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো বয়ান দেয়নি আর এরকম মনে হচ্ছে যে এই মামলায় এখনো পরীক্ষা চলছে।
অথচ অঙ্কুর শর্মার টুইটে রিপ্লাই করে ওয়ানপ্লাস টুইট করেছে, “আমরা আপনার পরিস্থিতি জানতে পেরে খুবই দুঃখিত। আমরা চিন্তিত এবং আপনার কাছে পৌছাতে চাই। আমরা আপনার সাথে ডায়রেক্ট ম্যাসেজের রিকোয়েস্ট করছি যাতে আমরা পরীক্ষা করতে পারি এবং আপনাকে এটি বদলে দিতে পারি।” আপাতত এটি পরিস্কার হয়নি যে ওয়ানপ্লাস অঙ্কুর শর্মার পত্নীর ইউনিটটি বদলে দিয়েছে নাকি অন্য পদ্ধতিতে সমাধান করেছে।
Hi Ankur. We are gutted to hear about your experience. We are deeply concerned and want to make it up to you. We request you to connect to us over a direct message so that we can make amends and turn this around for you. https://t.co/Y6rHuMwu8J
— OnePlus Support (@OnePlus_Support) August 1, 2021
বিগত দিনে স্মার্টফোনে ব্লাস্টের বহু ঘটনা সামনে এসেছে। এই বছরের শুরুতে Redmi Note 9 Pro/ Pro Max স্মার্টফোনে হঠাৎ আগুন লাগার ঘটনা সামনে এসেছিল। এই ঘটনার পরীক্ষা করার পরে Xiaomi রেডমির এই ফোনে আগুন লাগার কারন গ্রাহক বলে জানিয়েছে যে ফোনে অন্য জিনিসের সাহায্যে আগুন লাগানো হয়েছে। এমতাবস্থায় এটি দেখা মজার হবে যে OnePlus লেটেস্ট OnePlus Nord 2 স্মার্টফোনে ব্লাস্ট হওয়ায় কি প্রতিক্রিয়া দেয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










