BSNL এর অনবদ্য অফার, বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই সার্ভিস, জেনে নিন কিভাবে বাঁচাবেন 500 টাকা

দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL বর্তমান সময়ে দাঁড়িয়ে মার্কেটে অন‍্যান‍্য প্রাইভেট কোম্পানিগুলিকে সমান তালে টেক্কা দিয়ে আসছে। এবার কোম্পানি তাদের ইউজারদের খুশি করার জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। এই নতুন অফারের দৌলতে ইউজারদের 500 টাকা পর্যন্ত সাশ্রয় হবে। BSNL এর পক্ষ থেকে ল‍্যান্ডলাইন বা ব্রডব্যান্ড গ্ৰাহকদের জন্য ইনস্টলেশন চার্জ মুকুব করে দিয়েছে। জানিয়ে রাখি এই অফারটি একটি সীমিত সময়ের জন্য কার্যকর করা হয়েছে, তাই আপনিও যদি ব্রডব্যান্ড কানেকশন নিতে ইচ্ছুক হয়ে থাকেন এবং টাকা বাঁচাতে চান তবে শীঘ্রই কোম্পানির ব্রডব্যান্ড কানেকশনের জন্য আবেদন করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই লেটেস্ট অফার সম্পর্কে।

সীমিত সময়ের অফার

BSNL এর এই ফ্রি ইনস্টলেশন অফার আগামী 5 আগস্ট, 2021 থেকে লাইভ হবে এবং চলবে এরপর 90 দিন অর্থাৎ 2 নভেম্বর, 2021 পর্যন্ত। প্রসঙ্গত ভারতে এয়ারটেল এবং রিলায়েন্স জিওর থেকে BSNL এর ব্রডব্যান্ড বিজনেস যথেষ্ট বড়।

মুকুব করা হয়েছে ইনস্টলেশন চার্জ

আগে বিএস‌এন‌এল গ্ৰাহকদের উপস্থিত ল‍্যান্ডলাইন কানেকশনের সঙ্গে নতুন ল‍্যান্ডলাইন কানেকশন বা নতুন ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার জন্য 250 টাকা দাম দিতে হতো। এখন আর এই চার্জ দিতে হবে না। এক‌ইভাবে নতুন ভারত ফাইবার কানেকশনের জন্য ইউজারদের থেকে 500 টাকা নেওয়া হতো। এই অফার চালু থাকাকালীন এই দাম‌ও আর দিতে হবে না। তবে কোম্পানির থেকে মোডেম নেওয়ার জন্য গ্ৰাহকদের এখনও দাম দিতে হবে।

BSNL ইউজাররা পাবেন Free 4G SIM

মনে করিয়ে দিই কয়েক দিন আগে কোম্পানির পক্ষ থেকে ফ্রি 4জি সিম অফার চালু করা হয়েছে। তবে এই অফার শুধুমাত্র সেইসব ইউজারদের জন্য কার্যকর যারা অন্য কোম্পানি থেকে মোবাইল নাম্বার পোর্টেবিলিটির মাধ্যমে বিএস‌এন‌এলে নাম্বার সুইচ করছেন অথবা নতুন করে BSNL এর গ্ৰাহকরা হচ্ছেন। জানিয়ে রাখি নতুন বিএস‌এন‌এল গ্ৰাহক এবং MNP ইউজারদের নূন্যতম 100 টাকা দিয়ে প্রথম রিচার্জ করাতে হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল বক্তব্যে জানানো হয়েছে 1 জুলাই 2021 থেকে এই ফ্রি 4জি সিমের অফার শুরু করা হয়েছে যা চলবে আগামী 30 সেপ্টেম্বর, 2021 পর্যন্ত। এই অফারের মধ্য দিয়ে কোম্পানি তাদের মান্থলি সিম সেল, ইউজার বেস ও রেভিনিউ বাড়াতে চাইছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here