স্মার্টফোন মার্কেটে বাড়ছে Xiaomi এর প্রতিপত্তি, Apple কে পিছনে ফেলে দ্বিতীয় সবচেয়ে বড় কোম্পানির স্থান দখল

বিগত দীর্ঘদিন ধরেই টেক জগতে স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে কড়া প্রতিযোগিতা চলে আসছে। গত মাসে Canalys এর কোয়ার্টারলি রিপোর্ট থেকে জানা গেছে এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে গ্লোবাল স্মার্টফোন মার্কেটে শাওমি শিপমেন্টের ক্ষেত্রে অ্যাপেলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছিল। এবার IDC এর রিপোর্টেও বলা হয়েছে এই চাইনিজ টেক কোম্পানি অ্যাপেলকে পেছনে ফেলে এগিয়ে গেছে। গত কোয়ার্টারে শাওমি মার্কেটে 16.9 শতাংশ শেয়ারের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে, যা গত বছর ছিল 10.3 শতাংশ। রিপোর্ট অনুযায়ী শাওমি এই বছর অর্থাৎ 2021 সালের দ্বিতীয় কোয়ার্টারে গোটা বিশ্বে মোট 53.1 মিলিয়ন স্মার্টফোন শিপ করেছে। এই অঙ্কটি গত বছরের দ্বিতীয় কোয়ার্টারে ছিল 28.5 মিলিয়ন ইউনিট।

কায়েম রয়েছে Samsung এর রাজত্ব

জানিয়ে রাখি আন্তর্জাতিক মার্কেটে স‍্যামসাং আজও নিজের রাজত্ব ধরে রেখেছে। স‍্যামসাং গত বছর দ্বিতীয় কোয়ার্টারে মোট 54 মিলিয়ন স্মার্টফোন শিপ করেছিল যা এই বছর দ্বিতীয় কোয়ার্টারে বেড়ে 59 মিলিয়ন হয়ে গেছে। তবে মার্কেট শেয়ারের অবস্থা কিন্তু কিছুটা অন‍্য রকম। গত বছরের দ্বিতীয় কোয়ার্টারে স‍্যামসাঙের মার্কেট শেয়ার ছিল 19.5 শতাংশ। এই বছর তা কমে 18.8 শতাংশ হয়ে গেছে।

শাওমি ও স‍্যামসাঙের মতোই অ্যাপেল‌ও তাদের তাদের ব‍্যাবসা বাড়াতে সফল হয়েছে। অ্যাপেলের স্মার্টফোন শিপমেন্ট গত বছর দ্বিতীয় কোয়ার্টারে 37.6 মিলিয়ন থেকে বেড়ে এই বছর দ্বিতীয় কোয়ার্টারে 44.2 মিলিয়ন হয়ে গেছে। এক‌ইভাবে কোম্পানির মার্কেট শেয়ার 13.6 শতাংশ থেকে বেড়ে 14.1 শতাংশ হয়ে গেছে।

পিছিয়ে পড়েও এগিয়ে Apple

মনে রাখা দরকার অ্যাপেল স্মার্টফোনের গড় দাম স‍্যামসাং ও শাওমি উভয়ের চেয়েই বেশি। তাই মার্কেটে আমেরিকার স্মার্টফোন কোম্পানি অ্যাপেলের পরিস্থিতি খুব স্বাভাবিক ভাবেই যথেষ্ট ভালো। IDC এর রিপোর্ট অনুযায়ী গত কোয়ার্টারে শাওমি, স‍্যামসাং ও অ্যাপেলের উন্নতির পাশাপাশি মার্কেটে হুয়াই ও এলজিকে আরও পিছিয়ে পড়তে দেখা গেছে।

জানিয়ে রাখি আমেরিকায় হুয়াইয়ের শিপমেন্ট বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে। অন‍্যদিকে এলজি তাদের স্মার্টফোন বিজনেস বন্ধ করার কথা ঘোষণা করেছে। এছাড়াও বিভিন্ন অনুকূল কারণে অন‍্যান‍্য কোম্পানিগুলি মার্কেটে ভালো পারফরম্যান্স করতে সফল হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here