Infinix গত মাস জুলাইয়ে নিজের কন্সেপ্ট স্মার্টফোন Infinix Concept Phone 2021 কে 160W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পেশ করেছিল। প্রথমে রুমার্স ছিল যে ইনফিনিক্সের এই স্মার্টফোন কোম্পানির Zero সিরিজের রূপে মার্কেটে পদক্ষেপ করতে পারে। সাধারণত কোম্পানি গুলি নিজের কন্সেপ্ট স্মার্টফোনকে মার্কেটে লঞ্চ করে না। ইনফিনিক্সের জিরো সিরিজ সম্পর্কে এখন নতুন তথ্য সামনে এসেছে। ইনফিনিক্সের জিরো সিরিজের আপকামিং স্মার্টফোন Infinix Zero X Neo এর নামে Google Play Console এর লিস্টিঙে স্পট করা গেছে। এই লিস্টিঙের ইনফিনিক্সের আপকামিং স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন্স লিক হয়ে গেছে। এখানে আমরা আপনাকে ইনফিনিক্সের এই স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে তথ্য শেয়ার করবো।
Infinix Zero X Neo জলদি হবে লঞ্চ
Infinix Zero X Neo স্মার্টফোনকে জুন মাসে Bluetooth SIG অথরিটির লিস্টিঙে স্পট করা গিয়েছিল। এই লিস্টিঙে ইনফিনিক্সের এই স্মার্টফোন এখন মডেল নাম্বার X6810 এর সাথে গুগল প্লে কন্সোলের লিস্টিঙে স্পট করা গেছে। এই লিস্টিঙে ইনফিনিক্সের আপকামিং স্মারৃটফোনের কিছু তথ্য লিক হয়েছে। ইনফিনিক্সের এই ফোনটিকে MediaTek Helio G90 চিপসেট আর 8GB র্যামের সাথে জলদিই লঞ্চ করা যেতে পারে।

Infinix Zero X Neo এর স্পেসিফিকেশন্স
ইনফিনিক্সের এই স্মার্টফোন সম্পর্কে আগে বলা হচ্ছিল যে এটি Zero M নামে পেশ করা যেতে পারে, যা 480ppi পিক্সেল ডেন্সিটির Full HD+ ডিসপ্লের সাথে পেশ করা যেতে পারে। ইনফিনিক্সের মডেল নাম্বার X6810 এর স্মার্টফোন জুনে মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশনে স্পট করা গিয়েছিল। মজার কথা হল যে লিস্টিঙে ইনফিনিক্সের এই স্মার্টফোন Infinix Zero M নামে লঞ্চ হওয়ার আশা ছিল। এর সাথেই Geekbench এর লিস্টিঙে ইনফিনিক্সের এই স্মার্টফোন মিডিয়াটেকের Helio G95 চিপসেট, 8GB RAM আর Android 11 OS এর সাথে স্পট হয়েছে।
আশা করা হচ্ছে যে ইনফিনিক্সের X6810 স্মার্টফোন সম্পর্কে নতুন রিপোর্টে এর নাম আর স্পেসিফিকেশন্স সম্পর্কে কন্ফিউজান পরিস্কার হয়ে যাবে। Google Play Console এর লিস্টিঙ থেকে জানা গেছে যে এই স্মার্টফোনটি Infinix Zero সিরিজের মেম্বার। গুজব অনুযায়ী কোম্পানি নিজের জিরো সিরিজের দুটি স্মার্টফোন Zero X আর Zero X Pro কেও জলদি মার্কেটে আনবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









