ASUS মার্চ মাসে ইন্ডিয়াতে নিজের ROG (Republic of Gamers) সেগ্মেন্টে তিনটি শক্তিশালী মোবাইল ফোন ASUS ROG Phone 5, ASUS ROG Phone 5 Pro আর ASUS ROG Phone 5 Ultimate লঞ্চ করেছিল। শক্তিশালী স্পেসিফিকেশন্স যুক্ত এই গেমিং ফোনের পরে এখন কোম্পানি এই সিরিজে আরো একটি নতুন মোবাইল ফোন ASUS ROG Phone 5S ও আনতে চলেছে। আরওজি ফোন 5এস আগামী 16 আগস্ট টেক মঞ্চে কদম রাখতে চলেছে আর ফোনটি বাজারে আসার আগেই এর স্পেসিফিকেশন্স ইন্টারনেটে লিক হয়ে গেছে।
ASUS ROG Phone 5S এর স্পেসিফিকেশন্স
আসুস আরওজি ফোন 5এস সম্পর্কে লিকে বলা হয়েছে যে এই মোবাইল ফোনটিকে ওএলইডি ডিসপ্লেতে লঞ্চ করা হবে যা 144 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে। আশা করা হচ্ছে যে এই ফোনে 6.67 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া যেতে পারে যা অন্য ROG Phone 5 ডিভাইসেও দেখা গিয়েছিল। আসুসের এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ হবে আর প্রসেসিং এর জন্য এই ডিভাইসে কোয়ালকমের পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 888 চিপসেট দেওয়ার কথা সামনে এসেছে।

ASUS ROG Phone 5S এর সম্পর্কে বলা হচ্ছে যে এটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে যার মধ্যে 16 জিবি র্যামের সাথে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ এবং বড়ো মডেলে 18 জিবি র্যাম মেমোরির সাথে 512 জিবির ইন্টারনাল মেমোরি দেখা যাবে। লিক অনুযায়ী আসুস আরওজি 5এস কে কোম্পানির পক্ষ থেকে 6,000এমএএইচের বড়ো ব্যাটারীর সাথে লঞ্চ করা যেতে পারে যার মধ্যে 65ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক দেখা যাবে। আপাতত ফোনের সঠিক স্পেসিফিকেশন্স লঞ্চের পরেই সামনে আসবে।
ROG Phone এর শক্তি
শুধুমাত্র পাওয়ারফুল স্পেসিফিকেশন্সই না বরং ASUS ROG Phone 5 সিরিজ অনেক অসাধারণ এবং আকর্ষক ফিচার যুক্ত। এই ফিচারে অসাধারন সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য GameFX Audio, দীর্ঘক্ষন গেম খেলতে এবং গেমিং এক্সপেরিয়েন্স ফাস্ট আর কষ্ট বিহীন করার জন্য Side-Mounted Port আর Air Trigger 5 এর মতো ফিচার দেওয়া আছে। আবার এর সাথেই ল্যাগ ফ্রি প্রসেসিং আর ফোনের হিটিং কমানোর জন্য এটিকে GameCool 5 আর AeroActive Cooler 5 টেকনিক যুক্ত করা হয়েছে। এই সিরিজে X-Mode আর Armoury Crate এর মতো ফিচার আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









