ইন্ডিয়াতে এখন লঞ্চ হবে না Realme এর এই সিরিজের স্মার্টফোন, কোম্পানি করলো বন্ধ

Realme কোম্পানি আগামী 18 আগস্ট ইন্ডিয়াতে নিজের দুটি নতুন স্মার্টফোন Realme GT আর Realme GT Master Edition লঞ্চ করতে চলেছে। এই মোবাইল ফোনটি ইন্টারন‍্যাশনাল মার্কেটে আগেই এসে গেছে আর এখন আগস্ট মাসে ভারতেও বিক্রি‌র জন্য উপলব্ধ হবে। এই নতুন ‘জিটি’ ফোনের ভারতে আসার আগে রিয়েলমি সম্পর্কিত একটি বড়ো খবর সামনে আসলো যেটি অনুযায়ী এই কোম্পানি এখন নিজের উপস্থিত Realme X series কে বন্ধ করছে আর এখন এই সিরিজে নতুন মোবাইল ফোন লঞ্চ করা হবে না।

Realme ‘X’ series এর বন্ধ হ‌ওয়ার খবর টেকরডার ওয়েবসাইটে‌র মাধ্যমে এসেছে যারা নিজের রিপোর্টে দাবি করেছে যে এই তথ্য তারা রিয়েলমি ইন্ডিয়া সিইও মাধব শেঠের থেকে পেয়েছে। রিপোর্ট অনুযায়ী ইন্টারভিউ এর সময় মাধব শেঠ বলেছেন যে রিয়েলমি এই সিরিজ বন্ধ করছে। কোম্পানির সিইও বলেছেন যে X সিরিজকে GT সিরিজের সাথে রিপ্লেস করা হচ্ছে এবং রিয়েলমি ‘এক্স’ সিরিজে এখন আর নতুন স্মার্টফোন লঞ্চ হবে না। বলে দিই যে এক্স সিরিজে ইন্ডিয়াতে লঞ্চ হ‌ওয়া অন্তিম স্মার্টফোন Realme X7 Max 5G যা জুন মাসে ভারতীয় বাজারে এসেছিল।

Realme X7 Max 5G এর প্রাইস

রিয়েলমি এক্স7 ম‍্যাক্স 5জি ফোন ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম মেমোরির সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আবার অন‍্য ভেরিয়েন্ট 12 জিবি র‍্যামের সাথে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ভেরিয়েন্টের দামের কথা বললে 8GB + 128GB কে 26,999 টাকায় এবং 12GB + 256GB কে 29,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনকে Mercury Silver, Asteroid Black আর Milky way কালারে কেনা যাবে।

Realme X7 Max 5G এর স্পেসিফিকেশন্স

রিয়েলমি এক্স7 ম‍্যাক্স 5জি ফোনকে কোম্পানির পক্ষ থেকে 2400 × 1080 পিক্সেল রেজল্যুশন এর 6.43 ইঞ্চির ফুল‌এইচডি+ পাঞ্চহোল ডিসপ্লেতে লঞ্চ করেছে যা সুপার অ্যামোলেড প‍্যানেলে তৈরি এবং 120হার্টস রিফ্রেশরেটে কাজ করে। অ্যান্ড্রয়েড 11 আধারিত রিয়েলমি ইউআই 2.0 তে তৈরি এই ফোন 3.0 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরে‌র সাথে 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ডায়মনসিটি 1200 চিপসেটে রান করে। গেমিঙের সময় ফোনকে ঠান্ডা রাখার জন্য Stainless Steel Vapour Cooling টেকনিক দেওয়া আছে।

Realme X7 Max 5G ফোনে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.8 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি সোনি আইএম‌এক্স682 সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনটি এফ/2.3 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স সাপোর্ট করে। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য Realme X7 Max 5G ফোনে এফ/2.5 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ইন-ডিসপ্লে ক‍্যামেরা দেওয়া আছে।

পাওয়ারফুল স্পেসিফিকেশন্সের সুবিধা ইউজার অনেকদিন ধরে নেওয়ার জন্য রিয়েলমি নিজের ফোনকে পাওয়ারফুল ব‍্যাটারী যুক্ত করেছে। এই মোবাইল ফোনটি 4,500এম‌এএইচের বড়ো ব‍্যাটারী সাপোর্ট করে যেটিকে দ্রুত চার্জ করার জন্য 50W SuperDart Charge টেকনিক দেওয়া আছে। এর সাথে Realme X7 Max 5G কে সুপার পাওয়ার সেভিং মোড আর OTG রিভার্স চার্জ টেকনোলজি যুক্ত করে বাজারে আনা হয়েছে। জল এবং ধুলোর থেকে বাচানোর জন্য IPX4 রেটিং দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here