8GB RAM, 108MP ক‍্যামেরা এবং Android 13 আপডেটের সঙ্গে ভারতে লঞ্চ হল Motorola Edge 20 Fusion 

মোটোরোলা আজ ভারতের মার্কেটে এক সঙ্গে দুটি নতুন 5জি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে একটি স্মার্টফোন Motorola Edge 20 নামে পেশ করা হয়েছে এবং অন্য ফোনটির নাম রাখা হয়েছে Motorola Edge 20 Fusion। এই দুটি ফোনেই 108 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা এবং 8 জিবি র‍্যামের পাশাপাশি আকর্ষণীয় লুক ও শক্তিশালী স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এই পোস্টে আমরা Motorola Edge 20 Fusion সম্পর্কে কথা বলবো। Motorola Edge 20 সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: 12GB র‍্যাম আর 48MP ক‍্যামেরার Vivo X60 এর দাম হলো কম, জানুন নতুন দাম

Motorola Edge 20 Fusion এর দাম ও সেল

ভারতের মার্কেটে Motorola Edge 20 Fusion ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং ফোনটির বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ভারতে Motorola Edge 20 Fusion এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 21,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 টাকা। আগামী 27 আগস্ট থেকে Motorola Edge 20 Fusion ফোনটি Electric Graphite এবং Cyber Teal কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Motorola Edge 20 Fusion এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Motorola Edge 20 Fusion ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প‍্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। Motorola Edge 20 Fusion এর ডিসপ্লে DCI-P3 Colour Space, HDR10 এবং 10-bit Display এর মতো উল্লেখযোগ্য ফিচারযুক্ত।

আরও পড়ুন: ওয়ানপ্লাস করলো নতুন স্মার্টফোন OnePlus 9T এর প্রস্তুতি, টুইট করে এই মোবাইলের তথ্য জানালো, দেখুন কবে হবে লঞ্চ

কোম্পানি তাদের Motorola Edge 20 Fusion ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করেছে যা মাই ইউএক্সে কাজ করে। এই অ্যান্ড্রয়েড রেডি ফোনটি অ্যান্ড্রয়েড 12 এবং অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম মার্কেটে আসামাত্র লেটেস্ট অপারেটিং সিস্টেমে আপডেট হয়ে যাবে। এই ফোনটি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য Motorola Edge 20 Fusion ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Hoichoi নাকি Addatimes? কোন প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন বেশি সস্তা?

Motorola Edge 20 Fusion ফোনটি ওয়াটার রিপ‍্যালেন্ট ডিজাইনে তৈরি করা হয়েছে যা একে জলের ছিটার হাত থেকে রক্ষা করে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Motorola Edge 20 Fusion এ TurboPower 30W ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here