91মোবাইলস বিগত দিনে রিয়েলমির আগামী ‘নারজো’ সিরিজের এক্সক্লুসিভ তথ্য দিয়ে Realme Narzo 50A স্মার্টফোনের প্রেস রেন্ডার শেয়ার করেছিল। এই ফোটোগুলিতে নারজো 50এস স্মার্টফোনকে সব অ্যাঙ্গেল থেকে দেখা যাবে যার ফলে লঞ্চের আগেই রিয়েলমি নারজো 50এ এর লুক আর ডিজাইন সম্পর্কে জানা গেছে। আবার এখন Narzo 50A এর পরে Realme Narzo 50i এরও গুরুত্বপূর্ণ ডিটেইলস সামনে এসে গেছে যার মধ্যে এই সস্তা লো বাজেট ফোনের র্যাম এবং স্টোরেজ সম্পর্কে জানা গেছে।
Realme Narzo 50i Price In India
রিয়েলমি নারজো 50আই এর সম্পর্কে টিপস্টার মুকুল শর্মার মাধ্যমে জানা গেছে। মুকুলের দাবি যে রিয়েলমি কোম্পানি জলদি ইন্ডিয়াতে নিজের নারজো 50 সিরিজে নারজো 50আই স্মার্টফোনও লঞ্চ করবে। লিক হওয়া ডিটেইলসে এও পরিস্কার হয়ে গেছে যে নারজো 50আই এই সিরিজের খুবই সস্তা স্মার্টফোন হবে আর স্পেসিফিকেশন্স দেখে আন্দাজ করা হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনের প্রাইস 7,000 টাকার কাছাকাছি দেখা যাবে। আপাতত ফোনের এই দামটিকে নিশ্চিত রূপে মনে করা হচ্ছে না আর এটিকে শুধুমাত্র অনুমানই মনে করা হচ্ছে।
Realme Narzo 50i এর স্পেসিফিকেশন্স
টিপস্টারের অনুযায়ী রিয়েলমি নারজো 50আই স্মার্টফোনকে ভারতীয় বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনের বেস ভেরিয়েন্টে যেখানে 2GB RAM এর সাথে 32GB Storage দেওয়ার কথা বলা হয়েছে। আবার লিক অনুযায়ী Realme Narzo 50i এর বড়ো মডেলে 4GB RAM আর 64GB Storage দেখা যেতে পারে। মুকুলের টুইটে দাবি করা হয়েছে যে এই মোবাইল ফোনটি ইন্ডিয়ান মার্কেটে Mint Green আর Carbon Black কালারে সেলের জন্য উপলব্ধ হবে।
Realme Narzo 50A এর স্পেসিফিকেশন্স
এই সিরিজের রিয়েলমি নারজো 50এ স্মার্টফোনের কথা বললে এখানো পর্যন্ত সামনে আসা লিক আর ডিটেইলস অনুযায়ী এই মোবাইল ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করবে। ফোটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে যার মধ্যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেখা যেতে পারে। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য Narzo 50A কে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সাথে বাজারে আনা যেতে পারে। শোনা যাচ্ছে যে রিয়েলমি নারজো 50এ স্মার্টফোনে মার্কেটে উপস্থিত Realme Narzo 30A স্মার্টফোনের মতোই 6,000এমএএইচের ব্যাটারী দেখা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










