এইগুলি হলো Vodafone Idea এর 50 টাকার কমের অসাধারণ কিছু প্ল‍্যান, যার মধ্যে পাবেন ডেটা সহ কলিঙের‌ও সুবিধা

Vodafone Idea দেশে উপস্থিত নিজের গ্রাহকদের জন্য আলাদা আলাদা সুবিধার সাথে বহু প্ল‍্যান পেশ করতে থাকে। কোম্পানির কাছে গ্রাহকদের বাজেট অনুযায়ী প্ল‍্যান আছে। যদি আপনি 50 টাকার মধ্যে প্রিপেইড প্ল‍্যানে‌র খোঁজ করছেন তাহলে ভোডাফোন আইডিয়া‌র কাছে এই দামের মধ্যে একটি দুটি না বরং অনেকগুলি এইরকম প্ল‍্যান আছে। আপনি জানলে অবাক হবেন যে ভোডাফোন আইডিয়া 50 টাকার কম দামের প্ল‍্যানে কলিং-ডেটা-বৈধতা সহ এরকম বহু অসাধারণ প্ল‍্যান পেশ করে। আসুন আগে আপনাকে এই প্ল‍্যানগুলির সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাই।

Vodafone Idea এর 50 টাকার কমের সস্তা প্ল‍্যান:

Vodafone Idea এর 49 টাকার প্ল‍্যান: এই প্ল‍্যানে ইউজারদের 100 MB ডেটা দেওয়া হয়। আবার Vodafone Idea এর অ্যাপ থেকে রিচার্জ করলে 100 MB এর বদলে 200 MB ডেটা দেওয়া হয়। এর সাথেই এই রিচার্জে 14 দিনের বৈধতা দেওয়া হয় এবং ভয়েস কলিঙের জন্য 38 টাকার টকটাইম দেওয়া হয়।

Vodafone Idea এর 48 টাকা প্ল‍্যান: 1 টাকা সস্তায় Vodafone Idea এর 48 টাকার প্ল‍্যানে 3GB ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানে‌র বৈধতা 28 দিনের। অথচ কলিঙের জন্য এই প্ল‍্যানে কোনো টকটাইম পাওয়া যায় না।

Vodafone Idea এর 20 টাকার প্ল‍্যান: Vodafone Idea এর 20 টাকার প্ল‍্যানে 14.95 টাকার টকটাইম পাওয়া যায়। এই প্ল‍্যানে‌র বৈধতা আনলিমিটেড।

Vodafone Idea এর 30 টাকার প্ল‍্যান: Vodafone Idea এর 30 টাকার প্ল‍্যানে 22.42 টাকার টকটাইম পাওয়া যায়। এই প্ল‍্যানে‌র‌ও বৈধতা আনলিমিটেড।

Vodafone Idea এর 16 টাকার প্ল‍্যান: Vodafone Idea এর 16 টাকার প্ল‍্যানে 1GB ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানটি‌র বৈধতা 1 দিনের। এই প্ল‍্যানে কলিঙের কোনো সুবিধা পাওয়া যায় না।

Vodafone idea এর বেখেয়ালি

বিগত দিনে Vodafone Idea এর একটি বড়ো বেখেয়ালি‌র ঘটনা সামনে এসেছে, যার মধ্যে কোম্পানি‌র পক্ষ থেকে বিনা ডকুমেন্ট ভেরিফাই করে এক ব‍্যক্তি‌কে ডুপ্লিকেট সিম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই ডকুমেন্ট ওই ব‍্যক্তি‌র ছিল না। কোম্পানির এই ভুলের কারনে সেই ব‍্যক্তির একাউন্ট থেকে 68 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এই ভুলের মাশুল গোনার জন‍্য এখন কোর্টের আদেশ অনুযায়ী ভোডাফোন আইডিয়াকে প্রায় 28 লাখ টাকা জরিমানা সহ ফেরত দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here