4G ডাউনলোড স্পীডে আবারো বাজিমাত করলো Jio, Vodafone Idea আপলোড স্পীডে 1 নাম্বার স্থানে আছে

প্রত‍্যেক বারের মতো এবার‌ও রিলায়েন্স জিও 4জি ডাউনলোড স্পীডের ক্ষেত্রে এয়ারটেল এবং ভিআই (ভোডাফোন আইডিয়া) কে পিছিয়ে এগিয়ে গেলো। টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর জারি করা সেপ্টেম্বরে‌র রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিওর ডাউনলোড স্পীড 20.9 এমবিপিএস দেখা গেছে। জিওর 4জি ডাউনলোড স্পীড এয়ারটেলের থেকে 9 MBPS এবং ভিআই ইন্ডিয়ার থেকে 6.5 MBPS বেশি দেখা গেছে। গত মাস অর্থাৎ আগস্ট মাসের তুলনায় জিওর 4জি ডাউনলোড স্পীডে বৃদ্ধি লক্ষ করা গেছে, আগের মাসে স্পীড 18.2 এমবিপিএস দেখা গিয়েছিল। রিলায়েন্স জিও 4জি ডাউনলোড স্পীডে নাম্বার ওয়ান পজিশনে আছে।

Jio সবার আগে রয়েছে

সেপ্টেম্বর মাসে এয়ারটেল, রিলায়েন্স জিওর থেকে 9 এমবিপিএস পিছিয়ে ছিল। এয়ারটেলের 11.9 এমবিপিএস 4G ডাউনলোড স্পীড দেখা গিয়েছিল। আগস্টে‌র তুলনায় এর স্পীডে 5.5 এমবিপিএসের বৃদ্ধি হয়েছে, তবুও এয়ারটেল বিগত কিছু মাস ধরে তৃতীয় স্থানে রয়েছে। আবার ভোডাফোন এবং আইডিয়া সেলুলার তাদের ব‍্যাবসা একত্রিত করে নিয়েছিল তারপরে থেকে তারা ভোডাফোন-আইডিয়া রূপে কাজ করছে। এপ্রিল 2021 পর্যন্ত ট্রাই ভোডাফোন ও আইডিয়া‌র ফলাফল আলাদাই দেখাতো। মে মাসে ট্রাই কোম্পানি দুটির ফলাফল ভিআই এর নামে একসাথে দেখানো শুরু করেছে।

এছাড়া ভোডাফোন-আইডিয়া অর্থাৎ ভিআই ইন্ডিয়া‌র সেপ্টেম্বর মাসের ফলাফলে 4জি ডাউনলোড স্পীডে 5.4 এমবিপিএসের বৃদ্ধি দেখা গেছে। সেপ্টেম্বর মাসে Vi এর 4জি ডাউনলোড স্পীড 14.4 এমবিপিএস ছিল। ভিআই ইন্ডিয়া ভারতীয় এয়ারটেলকে তৃতীয় স্থানে রেখে নিজে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।

Vodafone Idea 4জি আপলোড স্পীডে নাম্বার 1 এ আছে

সেপ্টেম্বর মাসে 7.2 এমবিপিএসের সাথে ভিআই ইন্ডিয়া 4জি আপলোড স্পীডে সবার উপরে আছে। দ্বিতীয় নাম্বারে রিলায়েন্স জিও 6.2 এমবিপিএসের সাথে বাজিমাত করেছে। এয়ারটেল 4জি আপলোড স্পীডের ক্ষেত্রে তৃতীয় স্থানে আছে। এয়ারটেলের সেপ্টেম্বর মাসের আপলোড স্পীড 4.5 এমবিপিএস লক্ষ করা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here