Mukesh Ambani Free তে Jio ইউজারদে‌র মনোরঞ্জনের ব‍্যবস্থা করলো, জেনে নিন সেই পদ্ধতি

দিগ্গজ টেলিকম কোম্পানি রিলায়েন্স নিজের গ্রাহকদের খুশি করার কোনো সুযোগ‌ই হাতছাড়া করে না। যদি আপনি জিও ইউজার হন এবং লাঈভ টিভি কোনো DTH রিচার্জ ছাড়া দেখতে চান সেই ব‍্যবস্থা‌ও মুকেশ আম্বানি করেছেন। যদি আপনার কাছে Jio TV অ্যাপ থাকে তাহলে আপনার কোনো DTH কানেকশন কেনার প্রয়োজন নেই। আসলে Jio TV হলো মুকেশ আম্বানির কোম্পানি Reliance Jio এর একটি লাইভ স্ট্রিমিং টিভি অ্যাপ। অ্যাক্টিভ জিও নাম্বার ইউজাররা অ্যাপের ফ্রি অ্যাক্সেস পায়। এইটুকু‌ই না Jio TV এর সাবস্ক্রিপশন কোম্পানির প্রত‍্যেক প্রিপেইড, পোস্টপেইড এবং Jio Phone রিচার্জে পাওয়া যায়। অর্থাৎ আপনার কাছে যদি জিওর নাম্বার থাকে তাহলে আপনিও লাইভ টিভি ফ্রিতে দেখার সুযোগ পাবেন। কিন্তু Jio TV শুধুমাত্র মোবাইল ফোনেই কাজ করে। জিও সিনেমা অ্যাপের মতো এটিকে আপনি স্মার্ট টিভি বা ল‍্যাপটপে ব‍্যবহার করতে পারবেন না। কিন্তু আমরা যে পদ্ধতি বলতে চলেছি সেই ভাবে আপনি PC অথবা ল‍্যাপটপে‌ও JioTV ব‍্যবহার করতে পারবেন। আপাতত JioTV অ্যাপে প্রায় 822 টি চ‍্যানেল আছে। এর সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো এখানে আপনি বিগত 7 দিনের শো দেখতে পাবেন। এই অ্যাপটি 15 এর থেকেও বেশি ভাষার সাথে মাল্টিল‍্যাঙ্গুয়েজ ইন্টারফেস সহ আসে।

পিসি এর জন্যে এই পদ্ধতি অনুযায়ী Jio TV ডাউনলোড করুন

পিসি এর জন্যে জিও টিভি ডাউনলোড শুধুমাত্র অ্যান্ডয়েড এমুলেটারের মাধ্যমে‌ই সম্ভব। এই এমুলেটার উইন্ডোজ পিসি/ল‍্যাপটপ সহ ম‍্যাকেও স্মার্টফোনের অ্যাপ নকল করে। বিভিন্ন রকমের বেস্ট অ্যান্ডয়েড এমুলেটার আছে, কিন্তু আমরা এখানে আপনাদের এটি দেখানোর জন্য ব‍্যবহার করছি যে পিসিতে জিও টিভি অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন এবং ইউরো 2020 আর ভারত বনাম শ্রীলঙ্কার লাইভ দেখবেন।

JioTV কম্পিউটার এবং ল‍্যাপটপে কিভাবে দেখবেন:

  • নিজের পিসি/ম‍্যাকে ওয়েবসাইট থেকে ব্লুস্ট‍্যাক্স এমুলেটার ডাউনলোড করুন।
  • নিজের পিসি/ম‍্যাকে সেটি ইন্সটল করার জন্য ব্লুস্ট‍্যাক্স সেট‌আপ ফাইলে ক্লিক করুন।

  • এবারে এমুলেটারে গুগল প্লে স্টোর ওপেন করুন।
  • লাইভ টিভি দেখার জন্য নিজের Google আইডি দিয়ে সাইন ইন করুন।

  • টপ-রাইট কর্নারে জিও টিভি সার্চ করুন।
  • এরপরে নিজের পিসি/ম‍্যাকে এমুলেটার স্ক্রিনে ডাউনলোড করুন।

  • নিজের পিসিতে অ্যাপটি ইন্সটল করুন এবং নিজের Jio নাম্বার দিয়ে রেজিস্টার করুন।
  • একটি ওটিপি পাঠানো হবে, নিজের পিসিতে Jio TV এর স্ট্রিমিং শুরু করার জন্য সেটিকে ভেরিফাই করুন।

পিসিতে জিও টিভি ডাউনলোড করার জন্য বেস্ট Android emulators

এখানে আমরা আপনাকে কিছু অ্যান্ডয়েড এমুলেটারের সম্পর্কে বলতে চলেছি, যার ব‍্যবহার করে আপনি পিসিতে Jio TV ডাউনলোড করতে এবং দেখতেও পারবেন।

  • LDPlayer
  • Andy
  • Memu
  • PrimeOS

স্মার্ট টিভিতে জিও টিভি কিভাবে দেখবেন

বড় স্ক্রিনে Jio TV এর কন্টেন্ট স্ট্রিম করার জন্য HDMI কেবল অথবা স্ক্রিনকাস্টের ব‍্যবহার করে নিজের ল‍্যাপটপকে স্মার্ট টিভির সাথে কানেক্ট করুন। আপাতত এখনো পর্যন্ত স্মার্ট টিভিতে জিও টিভি দেখার জন্য এটি এক মাত্র উপায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here