50 MP ক‍্যামেরা‌র সাথে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung এর সবচেয়ে সস্তা 5জি ফোন Galaxy A13 5G

গত মাস থেকেই আলোচনা চলছিল যে স‍্যামসাং খুব শীঘ্রই নিজের সবচেয়ে সস্তা 5G ফোন Samsung Galaxy A13 5G লঞ্চ করতে চলেছে। এই ফোনটির সম্পর্কে বিগত কয়েক দিনে বহু খবর শোনা যাচ্ছিলো, এর মাঝেই আজকে এই ফোনটি ব্লুটুথ SIG এ লিস্টেড হয়েছে, এমতাবস্থায় আশা করা যেতে পারে যে কোম্পানি এই ফোনটিকে খুব শীঘ্রই লঞ্চ করতে পারে। এই ফোনটিকে সার্টিফিকেশন সাইটে SM-A136U, SM-A136U1, SM-A136W এবং SM-S136DL মডেল নাম্বারে‌র সাথে দেখা গেছে। এই মডেলটি আলাদা আলাদা দেশের অনুযায়ী লঞ্চ হবে। এই সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A13 5G স্পেসিফিকেশন্স সম্পর্কে জানা যায়নি, কিন্তু এর আগে এই ফোনটি Geekbench এ লিস্টেড হয়েছিল, যেখানে এই ফোনটি Dimensity 700 SoC চিপসেটে কাজ করবে বলা হয়েছে এবং 4GB RAM মেমোরি সহ Android 11 এর উপলব্ধতা সম্পর্কে জানা গিয়েছিল।

Samsung Galaxy A13 5G এর স্পেসিফিকেশন্স

ফোনটির স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এখনো পর্যন্ত জানতে পারা লিক অনুযায়ী Galaxy A13 5G ফোনে 6.48-ইঞ্চির LCD স্ক্রিন দেওয়া থাকতে পারে। কোম্পানি এই ফোনে 5,000mAh এর ব‍্যাটারী দিতে পারে। এখন স‍্যামসাং কোম্পানি কম রেঞ্জের ফোনে 10 ওয়াটের চার্জিং দেওয়া হয়, আবার এই ফোনে কোম্পানি 25 ওয়াটের ফাস্ট চার্জিং দিতে পারে। মেমোরি‌র কথা বলা হলে এখানো পর্যন্ত সামনে আসা তথ্য অনুযায়ী কোম্পানি এই ফোনটিকে 4GB র‍্যাম সহ 64GB স্টোরেজ এবং 8GB র‍্যাম সহ 128GB স্টোরেজ মেমোরি‌র সাথে লঞ্চ করতে পারে।

ফোটোগ্রাফির জন্য Galaxy A13 5G ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দিতে পারে, কোম্পানি এই ফোনে 50MP প্রাইমারি ক‍্যামেরা সহ 5MP আল্ট্রাওয়াইড এবং 2MP ডেপ্থ সেন্সর দিতে পারে। কোম্পানি এই ফোনে 8MP এর সেল্ফি ক‍্যামেরা দিতে পারে। কোম্পানি এই ফোনটিকে নতুন বছরের শুরুতে পেশ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here