Apple এর উপহার! ইন্ডিয়াতে ওয়ারেন্টি শেষ হ‌ওয়ার পরেও ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে iPhone এর এই মডেল

Apple কোম্পানির নাম বিশ্বের মোস্ট ট্রাস্টেড ব্র‍্যান্ড গুলির মধ্যে গন‍না করা হয়। ইউজাররা কোম্পানির পলিসি এবং সার্ভিসের উপরে খুবই ভরসা করে যে অ্যাপেল কোম্পানি তার ফ‍্যানদের সাথে কখনোই ফ্রড করবে না‌। অ্যাপেল‌ও তার ফ‍্যানদের বিশ্বাস বজায় রাখে এবং নিত্য নতুন প্রোডাক্টের সাথছ তাদের প্রাইভেসি এবং সিকিউরিটি‌র‌ও খেয়াল রাখে। Apple আর‌ও একবার iPhone 12 and iPhone 12 Pro তে ফ্রি সার্ভিস এবং রিপেয়ারের ঘোষণা করে নিজের ফ‍্যানদের মন জিতে নিয়েছে। এই ফ্রি রিপেয়ার কেন দেওয়া হয়েছে সেই ব‍্যাপারে আগে বলা হয়েছে।

Apple এর ফ্রি সার্ভিস

অ্যাপেল কোম্পানি ঘোষণা করেছে যে তারা আইফোন 12 এবং আইফোন 12 প্রো ইউজারদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস এবং ফ্রি রিপেয়ারের সুবিধা দেবে। আসলে কোম্পানি জানিয়েছে যে মার্কেটে Apple iPhone 12 এবং Apple iPhone 12 Pro এর এমন কিছু মডেল এসে গেছে যার মধ্যে স্পীকার আর সাউন্ডের সমস্যা দেখা যাচ্ছে। সেইসব মডেল গুলির জন‍্যেই অ্যাপেল বলেছে যে যেইসব ইউজারদের কাছে সেই ডিফেক্টিভ ফোন আছে তারা অ্যাপেল স্টোরে গিয়ে ফ্রিতে ঠিক করাতে পারবেন।

কোম্পানির অনুযায়ী আইফোনের এই মডেল গুলিকে অক্টোবর 2020 থেকে এপ্রিল 2021 এর মাঝে ম‍্যানুফ‍্যাকচার করা হয়েছিল। অ্যাপেল এও জানিয়েছে যে এই সময়ে আসা সমস্ত আইফোন খারাপ না বরং কিছু নির্দিষ্ট শিপমেন্টে আসা ফোনেই এই সমস্যা দেখা যাচ্ছে। ইন্ডিয়াতে iPhone 12 এবং iPhone 12 Pro ব‍্যবহার করা যদি গ্রাহক থাকে যার ফোনে এইরকম সাউন্ড প্রবলেম দেখা যাচ্ছে তারা ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরেও ফ্রিতে রিপেয়ার করাতে পারবেন‍। কোম্পানি এও পরামর্শ দিয়েছে যে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার আগে আপনার ডেটার সম্পূর্ণ ডেটা নিয়ে নেওয়া উচিত।

Apple iPhone 12 সম্পর্কিত একটি ঘটনা

iPhone 12 সম্পর্কিত একটি সদ‍্য ঘটনা বললে গত মাসে কেরালার বাসিন্দা নুরুল আমিন শপিং সাইট আমাজন থেকে নিজের জন্য নতুন Apple iPhone 12 অর্ডার করেছিলেন। সেলে কেনা এই আইফোনের জন্য ইউজার 70,900 টাকা দাম‌ও দিয়েছিলেন। অর্ডার করার প্রায় এক সপ্তাহ পরে ইউজারের কাছে আইফোনটি পৌছে গিয়েছিল। ইউজার খুবই আনন্দে‌র সাথে Apple এর বাক্সটি খোলেন, কিন্তু আইফোনের বাক্সটি খোলার পরে নুরুল হতাশ হয়ে যান। সেই আইফোন 12 এর বাক্সে কোনো ফোন ছিলো না বরং একটি 5 টাকার কয়েন সহ একটি বাসন মাজার সাবান ছিল। অর্থাৎ হাজার টাকায় একটি সাবান পেয়েছে সে। অভিযোগ করার পরে সেই ইউজার তার টাকা ফেরত পেয়ে গিয়েছিলেন, কিন্তু আইফোন কিনলে এইরকম ঘটনা প্রতিনিয়ত শোনা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here