Airtel এবং Vodafone Idea এর পর এখন Reliance Jio তাদের গ্রাহকদের হতাশ করল প্ল‍্যানের দাম বাড়িয়ে, জেনে নিন নতুন দাম

দেশের প্রসিদ্ধ টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) নিজের প্রিপেইড রিচার্জ প্ল‍্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে। এর আগে এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone idea-VI) নিজের প্রিপেইড রিচার্জ প্ল‍্যান গুলির দাম বাড়ানোর ঘোষণা করে দিয়েছিল। রিলায়েন্স জিও রবিবার একটি প্রেস রিলিজের মাধ্যমে নতুন দামের ঘোষণা করেছে। রিলায়েন্স জিওর নতুন প্রিপেইড প্ল‍্যান 1 ডিসেম্বর থেকে শুরু হবে।

রিলায়েন্স জিওর নতুন প্ল‍্যান

রিলায়েন্স জিওর নতুন প্রিপেইড প্ল‍্যান
জিওফোনের প্ল‍্যান
বর্তমান দাম(টাকা)ভ‍্যালিডিটি(দিন)নতুন দাম(টাকা)বেনিফিট
752891
3GB/মাস, আনলিমিটেড ভয়েস, 50 SMS
আনলিমিটেড প্ল‍্যান (আনলিমিটেড ভয়েস এবং ডেটা)
12928155
2GB/মাস, আনলিমিটেড ভয়েস, 300 SMS
14924179
1GB/দিন, আনলিমিটেড ভয়েস, 100 SMS/দিন
19928239
1.5GB/দিন, আনলিমিটেড ভয়েস, 100 SMS/দিন
24928299
2GB/দিন, আনলিমিটেড ভয়েস, 100 SMS/দিন
39956479
1.5GB/দিন, আনলিমিটেড ভয়েস, 100 SMS/দিন
44456533
2GB/দিন, আনলিমিটেড ভয়েস, 100 SMS/দিন
32984395
6GB, আনলিমিটেড ভয়েস, 1000 SMS
55584666
1.5GB/দিন, আনলিমিটেড ভয়েস, 100 SMS/দিন
59984719
2GB/দিন, আনলিমিটেড ভয়েস, 100 SMS/দিন
12993361559
24GB, আনলিমিটেড ভয়েস, 3600 SMS
23993652879
2GB/দিন, আনলিমিটেড ভয়েস, 100 SMS/দিন
ডেটা অ্যাড অন প‍্যাক
51616 GB
10112112 GB
2513030150 GB

1 ডিসেম্বর 2021 থেকে শুরু হয়ে যাবে নতুন প্ল‍্যান

রিলায়েন্স জিওর রিচার্জ প্ল‍্যান গুলির নতুন দাম 1 ডিসেম্বর থেকে শুরু হবে। রিলায়েন্স নিজের প্রিপেইড রিচার্জ প্ল‍্যানের দাম 20 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া বিগত সপ্তাহে নিজের প্রিপেইড প্ল‍্যান গুলির দাম বাড়িয়েছে। এয়ারটেল এবং ভোডাফোন এই দুই কোম্পানির দাম বাড়ানোর পরে আন্দাজ করা হচ্ছিল যে রিলায়েন্স জিও খুব শীঘ্রই নিজের ট‍্যারিফ প্ল‍্যানের দাম বাড়ানোর ঘোষণা করতে পারে।

JioPhone Next এর স্পেসিফিকেশন্স

রিলায়েন্স জিও দীপাবলি‌র আগে ভারতে নিজের সস্তা স্মার্টফোন JioPhone Next এর লঞ্চ করেছে। জিও কোম্পানি তার এই বাজেট স্মার্টফোনটি গুগলের সাথে পার্টনারশিপে পেশ করেছে। রিলায়েন্স জিও এই স্মার্টফোনে 720 × 1440 পিক্সেল রেজল্যুশনের 5.45 ইঞ্চির এইচডি ডিসপ্লে দিয়েছে, এই ডিসপ্লে‌টি কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড। জিও এবং গুগলের এই স্মার্টফোনটি Android 11 এ আধারিত PRAGATI UI এ রান করে। JioPhone Next ফোনে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 215 চিপসেট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here