12টি Android Apps ফোন থেকে চুরি করছে ইউজারদের ব‍্যাঙ্ক ডিটেইলস, বাঁচতে হলে এখনই ডিলিট করুন ফোন থেকে

যখন‌ই ইউজারদের ডেটা সিকিউরিটির কথা ওঠে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে সবচেয়ে অসুরক্ষিত বলে ধরা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েড ফোনেই মোবাইল অ্যাপের মাধ্যমে ফোনে ভাইরাস ও ম‍্যাল‌ওয়ার ঢুকে ফোনের ক্ষতি করে এবং গুরুত্বপূর্ণ ডেটা চুরি করে। এবার এই ধরনেরই একটি নতুন সামনে এসেছে। ThreatFabric এর বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে দাঁড়িয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের জন্য 12টি অত্যন্ত বিপজ্জনক মোবাইল অ্যাপ রয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে এই অ্যাপগুলি ইউজারদের ব‍্যাঙ্ক ডিটেইলস চুরি করছে।

চুরি যাচ্ছে ব‍্যাঙ্কের ডেটা

রিপোর্টে বলা হয়েছে, এই অ্যাপগুলি প্রায় 300,000 বারের‌ও বেশি ডাউনলোড করা হয়েছে এবং গুগল প্লে স্টোরে থাকা সত্ত্বেও এই অ্যাপগুলি যথেষ্ট বিপজ্জনক। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অ্যাপগুলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হ‌ওয়ার পর থার্ড পার্টি সোর্স থেকে ম‍্যাল‌ওয়ার কন্টেন্ট ডাউনলোড করে। নিচে ওই 12টি অ্যাপের নাম শেয়ার করা হল।

Malicious Apps এর লিস্ট:

  • QR Scanner
  • QR Scanner 2021
  • PDF Document Scanner Free
  • PDF Document Scanner
  • Two Factor Authenticator
  • Protection Guard
  • QR CreatorScanner
  • Master Scanner Live
  • CryptoTracker
  • Gym and Fitness Trainer প্রভৃতি অ্যাপের নাম রয়েছে এই লিস্টে‌।

থ্রেটফাইবার উপরোক্ত সমস্ত ম‍্যাল‌ওয়ার অ্যাপ সম্পর্কে Google এর কাছে অভিযোগ জানিয়েছে। এখন মনে করা হচ্ছে গুগল এই অভিযোগের ভিত্তিতে Google Play Store থেকে এই বিপজ্জনক অ্যাপগুলি সরিয়ে দেবে। কিন্তু এর মধ্যে কোনো অ্যাপ যদি ভুল করেও আপনার ফোনে ডাউনলোড করা থাকে তবে আমরা বলব এখনই সেটি ডিলিট করে দিন, নয়ত গুনতে হতে পারে বড়সড় মাশুল।

এই ধরনের অ্যাপগুলি ইউজারদের ফোন থেকে অনলাইন ব‍্যাঙ্কিং পাসওয়ার্ড ও টু ফ‍্যাক্টর অথেনটিকেশন কোড চুরি করে। এছাড়াও এই অ্যাপগুলি নিজে থেকে ফোনের স্ক্রিনশট নিতে পারে। স্ক্রিনশটের মাধ্যমে টাইপ করা সমস্ত কন্টেন্ট ও অন‍্যান‍্য ডেটা রেকর্ড করে নেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here