TECNO Mobile ইন্টারন্যাশনাল মার্কেটে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই মোবাইল ফোনটিকে Tecno Pova Neo নামে বাজারে আনা হয়েছে যা আপাতত নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটি একটি লো বাজেট ডিভাইস, যা 6,000mAh Battery, 13MP Camera এবং 4GB RAM এর মতো স্পেসিফিকেশন্স সাপোর্ট করে। নাইজেরিয়াতে এই ফোনটি NGN 75,100 দামে লঞ্চ হয়েছে, যা ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় 13,800 টাকা। চলুন এই আর্টিকেলের মাধ্যমে দেখা নেওয়া যাক এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন্স এবং ফিচার।
আরও পড়ুন: লঞ্চ হল 6,000mAh Battery সহ Vivo Y55s 5G, এই ফোনে 50MP Camera ক্যামেরার সঙ্গে আছে 8GB RAM
Tecno Pova Neo
টেক্নো পোভা নিও ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে 720 × 1640 পিক্সেল রেজল্যুশনের 6.8 ইঞ্চির লার্জ এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে, এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 84.8 শতাংশ এবং ফোনটির ডিসপ্লে 262 পিপিআই সাপোর্ট করে। নতুন টেক্নো ফোনটির ডায়মেনশান 171.39 × 77.25 × 9.1 মিমি। নাইজেরিয়ান মার্কেটে এই মোবাইল ফোনটিকে Geek blue, Obsidian এবং Powehi কালারে পেশ করা হয়েছে।

Tecno Pova Neo ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ করা হয়েছে যা হাইওএস 7.6 এর সাথে কাজ করে। আবার প্রসেসিঙের জন্য 1.8 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেকের চিপসেট দেওয়া হয়েছে। চিপসেটের কোডনেম এখনো জানা যায়নি, এই ডিটেইল খুব শীঘ্রই আপডেট করা হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটিকে 4 জিবি র্যাম মেমোরিতে লঞ্চ করা হয়েছে যা 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনের মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ড করাও যাবে।
ফোটোগ্রাফির জন্য এই নতুন টেক্নো ফোনটিতে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপটি কোয়াড এলইডি ফ্ল্যাশ যুক্ত, যার সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। রেয়ার ক্যামেরা সেটআপে সেকেন্ডারি ক্যামেরার লেন্স ডিটেইল এবং মেগাপিক্সেলের তথ্য এখনো জানা যায়নি। এই ক্যামেরাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য টেক্নোর এই ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Tecno Pova Neo একটি ডুয়াল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য যেখানে ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে আবার এর সাথেই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য নতুন টেক্নো ফোনটিতে 6,000 এমএএইচের বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে এই ফোনটিকে শুধুমাত্র 15 মিনিট চার্জ করলে 3 ঘন্টা পর্যন্ত গেম খেলা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










