আবার‌ও হতাশ হতে হল Vodafone Idea ইউজারদের, এখন থেকে এই রিচার্জে পাওয়া যাবে 100GB কম ডেটা

টেলিকম কোম্পানি ভোডাফোন-আইডিয়া (Vi) ইউজারদের বিগত কিছু সময় ধরে একের পর এক ঝাটকা দিয়ে যাচ্ছে। বিগত দিনে কোম্পানি ইউজারদের হতাশ করে নিজের দুটি Disney+ Hotstar এর ফ্রি সাবস্ক্রিপশনের পপুলার প্ল‍্যানকে বন্ধ করে দিয়েছে। ডিস্কন্টিনিউ করা প্ল‍্যান গুলগ যথাক্রমে 601 টাকার এবং 701 টাকার প্ল‍্যান। আবার এখন কোম্পানি এই দুটি প্ল‍্যানের মধ্যে থেকে 601 টাকার প্ল‍্যানটিকে কোম্পানির সাইটে লিস্টেড করে দিয়েছে। কিন্তু এইবারে কোম্পানি ইউজারদের মনে আঘাত করার মতোই কাজ করেছে। কোম্পানি এই প্ল‍্যানের বৃদ্ধি পাওয়া দামের সাথে রিলঞ্চ না করে প্ল‍্যানের বেনিফিট করে লঞ্চ করেছে। আসুন দেখে নেওয়া যাক আগের তুলনায় এখন এই প্ল‍্যানে কি কি সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: BSNL মাত্র 107 টাকার রিচার্জে দিচ্ছে অতুলনীয় বেনিফিট, চাপে পড়তে চলেছে Jio-Airtel

আগে পাওয়া যেত 200 জিবি ডেটা

লঞ্চের সময়ে কোম্পানি এই 601 টাকার প্ল‍্যানে 56 দিন ভ‍্যালিডিটি‌র সাথে ডেলি 3জিবি ডেটা প্রদান করতো। এই প্ল‍্যানটিতে 32 জিবি এক্সট্রা ডেটাও পাওয়া যেত। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড কলিং সহ 100 ফ্রি এস‌এম‌এস পাওয়া যেত। এই প্ল‍্যানটির প্রধান বিশেষত্ব ছিল যে এই প্ল‍্যানে এক বছরের।জন্য ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যেত। কিন্তু কোম্পানি এখন সুবিধা গুলি কম করে দিয়েছে।

এখন পাওয়া যাবে 100 জিবি ডেটা

কোম্পানি এখন এই প্ল‍্যানটির দাম 601 টাকাই রেখেছে। কিন্তু এখন কোম্পানি এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন করে দিয়েছে। এছাড়া প্ল‍্যানটিতৈ আগের মতোই 3জিবি ডেটা পাওয়া যাবে। কিন্তু এখন প্ল‍্যানটিতে 32 জিবির বদলে শুধুমাত্র 16 জিবি এক্সট্রা ডেটা পাওয়া যাবে। এছাড়া প্ল‍্যানে আগের মতোই আনলিমিটেড কলিং সহ 100 ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে। আবার প্ল‍্যানটিতে এক বছরে‌র জন্য ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন‌ও পাওয়া যাবে।

আরও পড়ুন: অনলাইনে অর্ডার করেছিলেন 1 লাখ টাকার iPhone, বক্সে পেলেন টয়লেট পেপারে জড়ানো Dairy Milk চকোলেট!

এইটুকু‌ই না এই প্ল‍্যানে ইউজাররা Vi movies and TV, Weekend data rollover এবং Binge All Night সহ প্রত‍্যেক মাসে 2 জিবি ব‍্যাক‌আপ ডেটার সুবিধা অতিরিক্ত কোনো দাম ছাড়াই পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here