BSNL মাত্র 107 টাকার রিচার্জে দিচ্ছে অতুলনীয় বেনিফিট, চাপে পড়তে চলেছে Jio-Airtel

কিছুদিন আগেই প্রাইভেট টেলিকম কোম্পানি গুলি নিজের প্রিপেইড প্ল‍্যানের দাম বাড়িয়েছে। এই রিচার্জ গুলির দাম বাড়ার ফলে চাপ পড়েছে সাধারণ মানুষেরা। টেলিকম পরিষেবা উপভোগ করা বহু লোকেরাই এখন সোশ্যাল মিডিয়ায় এর বিরোধিতা করছে এবং এখন দেশের অধিকাংশ লোকেরাই জিও, এয়ারটেল এবং ভিআইকে ছেড়ে বিএস‌এন‌এল‌কে নিজের করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করছে। যদি আপনি আগে থেকেই BSNL এর গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে একটি বিএস‌এন‌এলের বিশেষ রিচার্জের সম্পর্কে বলতে চলেছি। বিএস‌এন‌এলের এই রিচার্জ‌টির দাম শুধুমাত্র 107 টাকা। এই প্ল‍্যানে আপনি দীর্ঘ ভ‍্যালিডিটি সহ কলিং এবং ডেটার সুবিধা‌ও পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই প্ল‍্যানটির সম্পর্কে।

আরও পড়ুন: এই কোম্পানি একসঙ্গে পেশ করল একটি e-bike এবং দুটি e-Scooter, ফুল চার্জে পাওয়া যাবে 120KM পর্যন্ত রেঞ্জ

BSNL 107 টাকার রিচার্জ

  • বিএস‌এন‌এলের এই প্ল‍্যানটির দাম 107 টাকা। এই প্ল‍্যানে গ্রাহকরা 84 দিনের ভ‍্যালিডিটি পাবে।
  • এই প্ল‍্যানটিতে ডেটার সুবি‌ধাও পাওয়া যাবে। এই প্ল‍্যানে ইন্টারনেট ব‍্যবহার করার জন্য 3 জিবি ডেটা পাওয়া যাবে।
  • এই রিচার্জে কলিঙের জন্য 100 মিনিট ফ্রিতে পাওয়া যাবে। এর সাথেই 60 দিনের জন্য BSNL টিউন্সের সুবিধা পাওয়া যাবে এই রিচার্জে।

নোট: যদি আপনি বিএস‌এন‌এলের এইরকম‌ই কোন অতুলনীয় প্ল‍্যানের খোঁজ করছেন তাহলে আপনি এই রিচার্জ‌টি করতে পারেন। এই রিচার্জ‌টিতে দীর্ঘ ভ‍্যালিডিটি সহ ইন্টারনেটের সুবিধা‌ও পাওয়া যাবে, সুতরাং এই প্ল‍্যানটি যেকোনো গ্রাহকের জন্য একটি ভালো অপশন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here