Jio র নতুন চমক ! ফিরিয়ে আনা হল বিনামূল্যে ডিজনি + Hotstar এর সুবিধা যুক্ত সবথেকে সস্তা প্ল্যান। প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা

বেসরকারী টেলিকম সংস্থা Reliance Jio গত মাসে একসাথে বেশ কয়েকবার তাদের ব্যবহারকারীদের জোরদার ধাক্কা দিয়েছিল। আসলে কোম্পানির তরফে তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানোর পাশাপাশি, মানুষের পছন্দের কিছু প্ল্যানও বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে, নতুন বছরের শুরুতেই পুনরায় জিও ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করার জন্য সেইসব প্ল্যান থেকে একটি প্রিপেড রিচার্জ প্ল্যান ফিরিয়ে এনেছে কোম্পানি। ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে, মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি জিও 499 টাকার প্ল্যানটি আবার চালু করেছে। এই পোস্টে এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

বিনামূল্যে পাওয়া যাবে Disney+ Hotstar

রিলায়েন্স জিও আরও একবার তাদের প্রিপেইড প্ল্যান পোর্টফোলিওতে 499 টাকার প্ল্যানটি যুক্ত করেছে। এই প্ল্যানটির বিশেষত্ব হল যে এই প্ল্যানটি বর্তমানে কোম্পানির সবথেকে সস্তা প্ল্যান যেখানে বিনামূল্যে Disney + Hotstar অফার করা হচ্ছে। 499 টাকার এই রিচার্জ প্ল্যানটির বৈধতা 28 দিন। এই সময়পর্বে ব্যবহারকারীরা দৈনিক 2GB ডেটা পাবেন (প্রতিদিন 2GB ইন্টারনেট শেষ হওয়ার পরে গতি হবে 64 Kbps)। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, নতুন ব্যবহারকারীরা এই প্ল্যানের সাথে Jio প্রাইম মেম্বারশিপের সাবস্ক্রিপশনও পাবেন।

Jio-এর 499 টাকার প্ল্যান

বিনামূল্যে কলিং এবং ডেটা ছাড়াও, এই প্ল্যানে আছে Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন, তাও আবার একেবারে বিনামূল্যে! পাশাপাশি কোম্পানির অন্যান্য কিছু প্ল্যানের মতো, এই প্ল্যানেও আপনারা Jio অ্যাপ্লিকেশন যেমন Jio Cinema, Jio TV এবং ইত্যাদির সুবিধা নিতে পারবেন।

আগে দৈনিক 3GB ডেটা পাওয়া যেত

Jio র 499 টাকার এই প্রিপেইড প্ল্যানে আগেও 28 দিনের বৈধতা ছিল। কিন্তু, তখন প্রতিদিন 3GB ডেটা দেওয়া হত। আগেও এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা ছিল। এর সাথে, ব্যবহারকারীদেরকে আগেও সমস্ত Jio অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here