Jio-এর নতুন ধামাকা , ফ্রি কলিং এবং 912.5GB ডেটা সহ হাজির নতুন রিচার্জ প্ল্যান

Reliance Jio বর্তমানে টেলিকম সেক্টরে তাদের ইউজারদের ধরে রাখার জন্য একাধিক দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। Jio র কাছে, এমনও কিছু প্ল্যান আছে যা অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে ভালো৷ কিন্তু, তারপরেও Jio তার প্রিপেইড গ্রাহকদের ধরে রাখতে নতুন নতুন রিচার্জ প্ল্যান চালু করে চলেছে। এই পর্বে, কোম্পানি চুপচাপ তাদের ওয়েবসাইটে একটি নতুন রিচার্জ প্ল্যান তালিকাভুক্ত করেছে। এই নতুন রিচার্জ প্ল্যানটি 2,999 টাকার। কোম্পানি এই রিচার্জটিকে 20% JIOMART MAHA CASHBACK শ্রেণীতে তালিকাভুক্ত করেছে। তবে এতে কোনো ধরনের ক্যাশব্যাক নেই। এই পোস্টে আপনাদের এই রিচার্জ প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জানাবো।

Relince Jio র 2999 টাকার প্ল্যান

  • রিলায়েন্স জিওর 2999 টাকার প্ল্যানটির বৈধতা 365 দিন।
  • Jio ইউজাররা এই রিচার্জ প্যাকে প্রতিদিন 2.5 GB পাবেন। অর্থাৎ, এই ভাবে Jio ইউজাররা মোট 912.5 GB ডেটা পাবেন।
  • এছাড়াও, এই প্ল্যানে, সমস্ত নেটওয়ার্কে কথা বলার জন্য আনলিমিটেড কলিং এবং দৈনিক 100টি SMS এর সুবিধাও পাওয়া যাবে।
  • এছাড়াও এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity-এর মতো অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশনও কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে।

Reliance Jio র 2,879 টাকার প্ল্যান

এছাড়াও , Reliance Jio 365 দিনের বৈধতা যুক্ত বেশ কয়েকটি প্ল্যান অফার করে, যার মধ্যে একটি হল 2,879 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটির বৈধতা কোম্পানি 365 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা ও 100 SMS এবং বিনামূল্যে ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here