Vodafone Idea অর্থাৎ Vi বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি। Reliance Jio এবং Airtel পর এই কোম্পানির গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। যখন ভোডাফোন এবং আইডিয়ার একসাথে যুক্ত হওয়ার খবর সামনে এসেছিল , তখন মনে করা হয়েছিল যে এই সংস্থাটি এখন এক নম্বর স্থান অর্জন করে ফেলবে। কিন্তু বাজারে ক্রমাগত পিছিয়ে পরার কারণে কোম্পানির আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং খরচ বহন করতে অক্ষম হয়ে পরে ভিআই। একই সময়ে, আবারও বড় খবর সামনে আসছে যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ভারত সরকার Vi-এর একটি বড় অংশ দখল করেছে।
এবার সরকারি হল Vi
পাঠকদেরকে এখানে ধারাবাহিকভাবে বোঝানোর জন্য প্রথমেই জানাতে হবে যে ভোডাফোন আইডিয়ার দীর্ঘদিন ধরেই ভারত সরকারের কাছে বকেয়া ঋণ ছিল। স্পেকট্রাম নিলামের পরে, কোম্পানির দ্বারা সময়ে সময়ে সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে বলে ঠিক হয় এবং ভোডাফোন আইডিয়া ক্রমাগত এই কিস্তিগুলি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছিল। একের পর এক এই কোম্পানির বিপুল পরিমাণ ঋণ জমে গেছিল যা ভারত সরকারকে দিতে হয়েছে।

একদিকে যেখানে Vi এর মাথায় এই ঋণ বাড়ছিল, অন্যদিকে বাজারে কোম্পানির অবস্থাও খারাপ হচ্ছিল। কোম্পানির ইউজার সংখ্যা এখনও হ্রাস পাচ্ছে এবং লাভ তো কম হচ্ছেই পাশাপাশি ভোডাফোন আইডিয়ার আয়ও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে, যখন কোম্পানিটি সরকারের ঋণ পরিশোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তখন ভারত সরকার কোম্পানিটি দখল করার ঘোষণা করেছেন।
Vodafone Idea এবার চালাবে ভারত সরকার
ভারত সরকারের ঋণ পরিশোধ না করার কারণে ভারত সরকার ভোডাফোন আইডিয়ার একটি বড় অংশ দখল করে নিয়েছে। এখন Vi-এর 35.8 শতাংশ ভারত সরকারের অধীনে। অর্থাৎ, ভারত সরকার কোম্পানির এই অংশ নিজের মতো করে ব্যবহার করতে পারে বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করতে পারে এবং এই অংশের আয় সরাসরি তার অর্থাৎ সরকারি অ্যাকাউন্টে জমা করতে পারে। ভারত সরকারের 35.8% শেয়ার থাকার পরে, এখন Vodafone Group এর কাছে 28.5% এবং আইডিয়ার Aditya Birla group এর কাছে মাত্র 17.8% শতাংশ অংশ অবশিষ্ট রয়েছে।
Vodafone Idea কি BSNL এ যোগ দেবে?
Vodafone Idea র ৩৫ শতাংশের বেশি সরকার দখল করার পরে, খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ছে যে সরকার কোম্পানির এই অংশটি BSNL বা MTNL -এ যুক্ত করতে পারে। যদি এটি ঘটে, তবে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা, ভারত সঞ্চার নিগম লিমিটেডের গ্রাহক সংখ্যা এক লাফে অনেক বেড়ে যেতে পারে এবং এটি বিদ্যমান রিলায়েন্স জিও এবং এয়ারটেলকেও কড়া টক্কর দিতে সক্ষম হবে। এখানে এটা একেবারেই উপেক্ষা করা যাবে না যে Vodafone Idea র 4G Spectrum এর ব্যবহার করে ভারতীয় সরকার BSNL ব্যবহারকারীদেরও 4G পরিষেবা প্রদান করার জন্য ব্যবহার করতে পারে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি সামনে আসেনি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










