আগামী মাসেই লঞ্চ হতে পারে Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোন, কি কি ফিচার থাকবে, জেনে নিন

Samsung বর্তমানে তাদের পরবর্তী প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S22 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy S22 সিরিজ লঞ্চ হতে পারে। Samsung এর আসন্ন Galaxy S22 সিরিজের স্মার্টফোনটি বর্তমানের ফ্ল্যাগশিপ Galaxy S21 সিরিজের স্মার্টফোনটিকে রিপ্লেস করবে। সূত্র অনুযায়ী স্যামসাং Galaxy S22 সিরিজের অন্তর্গত তিনটি স্মার্টফোন লঞ্চ করতে পারে।

দক্ষিণ কোরিয়ার নিউজ ওয়েবসাইট DDaily-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 8 ফেব্রুয়ারি Samsung Galaxy Unpacked 2022 ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করতে চলেছে। Samsung এই ইভেন্টে আসন্ন Galaxy S22 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে Samsung-এর Galaxy S22 মডেলের স্মার্টফোনগুলির প্রি রেজিষ্ট্রেশন 9 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রি-অর্ডার করা স্মার্টফোনগুলি 21 ফেব্রুয়ারি থেকে শিপিং করা হবে। 24 ফেব্রুয়ারি থেকে Galaxy S22 সিরিজের স্মার্টফোনের নিয়মিত সেল শুরু হবে।

Samsung এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি এখন পর্যন্ত সবথেকে আপগ্রেড স্পেসিফিকেশন সহ দেওয়া হবে। স্যামসাং-এর আসন্ন স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া হতে পারে। এই Samsung ফোনগুলি 12GB পর্যন্ত RAM সহ দেওয়া হবে। এর সাথে, এই স্যামসাং ফোনগুলি বিভিন্ন অংশে Exynos প্রসেসর সহ দেওয়া যেতে পারে। আসন্ন Samsung স্মার্টফোনটি Android 12-এর উপর ভিত্তি করে One UI 4.0-এ চলবে। এর সাথে, এই ফোনটি 4500 থেকে 5,000mAh পর্যন্ত ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জ সহ পেশ করা হতে পারে।

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, Samsung Galaxy S22 সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সাথে ফোনের সামনে সেলফি ক্যামেরা সেন্সরের জন্য একটি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এর সাহায্যে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোনে S-Pen এর সাপোর্টও দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here