টেক কোম্পানি OnePlus শীঘ্রই ভারতে তাদের TV সিরিজের নতুন প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা করছে। বিখ্যাত টিপস্টার ঈশান আগরওয়াল আমাদের এক্সক্লুসিভ জানিয়েছেন ওয়ানপ্লাস খুব তাড়াতাড়ি ভারতে নতুন Y1S সিরিজের স্মার্ট টিভি লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি মাপের টিভি পেশ করা হতে পারে। কোম্পানির এই টিভি বর্তমান U1S, Y-series এবং Q1 লাইনআপের মাঝের হবে যা আমাজন, ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে। ঈশান আগরওয়াল আপকামিং OnePlus Y1S TV সিরিজের অ্যান্ড্রয়েড ভার্সন, স্পীকার এবং কানেক্টিভিটি অপশন সম্পর্কেও জানিয়েছেন। আমরা মনে করছি কোম্পানি তাদের এই আগামী টিভি 25,000 টাকা রেঞ্জে পেশ করা হতে পারে।
OnePlus Y1S TV এর সম্ভাব্য স্পেসিফিকেশন
আগেই জানিয়েছি OnePlus Y1S TV সিরিজের স্মার্ট টিভি 32-ইঞ্চি এবং 43-ইঞ্চি মডেলে পেশ করা হতে পারে। কোম্পানির এই টিভি Android TV 11.0 অপারেটিং সিস্টেমে কাজ করবে যা HDR10+ এবং Atmos ডিকোডিং পোর্টসহ Dolby Audio ফিচারের সঙ্গে পেশ করা হবে। এই টিভিতে 20W স্পীকার দেওয়া হবে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল ব্যান্ড Wi-Fi থাকবে। কোম্পানির এই আপকামিং টিভি সম্পর্কে আগেও রিপোর্ট পাওয়া গিয়েছিল। লঞ্চের পর এই টিভি সরাসরি Realme, Xiaomi ও অন্যান্য স্মার্ট টিভি ব্র্যান্ডের সঙ্গে টক্কর দেবে।
OnePlus 10 Pro এর স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস 10 প্রো স্মার্টফোনটিকে কোম্পানি 6.7-ইঞ্চির 2কে ফ্লুইড অ্যামোলেড এলটিপিও 2.0 ডিসপ্লেতে লঞ্চ করেছে। পাঞ্চ-হোল ডিজাইনে তৈরি এই ডিসপ্লেটি 120 হার্টস রিফ্রেশরেট এবং 480 হার্টস টাচ স্যাম্পলিঙ রেট সাপোর্ট করে। ওয়ানপ্লাস নিজের এই নতুন ফোনটিকে কর্নিং গোরিলা গ্লাস বিক্টাস প্রোটেক্টেড করেছে। এই ফোনের স্ক্রিন এইচডিআর10+ এবং এমইএমসি এর মতো ফিচার সাপোর্ট করে। এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস 10 প্রো স্মার্টফোনটি সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড 12 সহ কালারওএস 12.1 এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 1 চিপসেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 storage সাপোর্ট করে।
এই স্মার্টফোনে ওয়ানপ্লাস খুবই অসাধারণ ক্যামেরা সেটআপ দিয়েছে এবং এই সেটআপে hasselblad lens এরও ব্যবহার করা হয়েছে। এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এই ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ 50 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 8 মেগাপিক্সেলের থার্ড সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য OnePlus 10 Pro স্মার্টফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি কোম্পানি এই স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারিও দিয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইল ফোনটি 5,000 এমএএইচের বড়ো ব্যাটারি সাপোর্ট করে। ব্যাটারিটিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটি 80W SuperVOOC fast charging টেকনোলজি সাপোর্ট করে। এর সাথেই এই ওয়ানপ্লাস ফোনে 50W AirVOOC wireless charging টেকনোলজিও দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










