এই বছরে ভারতে 5G পরিষেবা শুরু হবে এটা প্রায় নিশ্চিত। এই বিষয়ে, টেলিকমিউনিকেশন বিভাগ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে 2022 সালে দেশের 13টি শহরে 5G পরিষেবা শুরু হতে চলেছে, এবং সেই জন্য সব কোম্পানি জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এখনও অবধি Reliance Jio, Airtel এবং Vodafone-Idea র মতো সংস্থাগুলি 5 জি ট্রায়ালের ঘোষণা করে দিয়েছে। তবে কয়টি শহরে এবং কবে থেকে এই পরিষেবা চালু হবে তা বলা হয়নি। অন্যদিকে Jio সবার থেকে একধাপ এগিয়ে তাদের 5G পরিষেবার সম্পর্কে একটি বড় ঘোষণা করেছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ ধীরুভাই আম্বানি বলেছেন যে “ Jio প্ল্যাটফর্মের অধীনে, তারা দেশের 1,000 শহরে 5G কভারেজের পরিকল্পনা করছে এবং 5G নেটওয়ার্ক হেলথকেয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মতো উন্নত প্রযুক্তির জন্য ট্রায়াল করা হচ্ছে।” কোম্পানির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

Jio গ্রাহক বেস এবং নিট লাভ
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক এবং অপারেটিং কর্মক্ষমতা প্রকাশের সময় এই বিবৃতিটি সামনে আসে। কোম্পানির জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে, এই প্রান্তিকের নিট লাভ এবং রাজস্ব সম্পর্কেও বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোম্পানিটি ডিজিটাল পরিষেবা থেকে মোট 25,200 কোটি টাকা রাজস্ব পেয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 6.4 শতাংশ বেশি। একই সময়ে, এই সময়ের মধ্যে Jio প্ল্যাটফর্মের নিট লাভ ছিল 3,795 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 8.8 শতাংশ বেশি।
আম্বানি আরও বলেন যে “রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা 31 ডিসেম্বর 2021 পর্যন্ত 421 মিলিয়নে ছিল। গত বছর থেকে এ বছরে কোম্পানির গ্রাহক সংখ্যা প্রায় 10.2 মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মোবাইল এবং ফাইবার ব্যবসায় মোট 34.6 মিলিয়ন নতুন গ্রাহক যোগ হওয়ায় Jio-এর গ্রাহক বেস আরও মজবুত হয়েছে। এর সাথে, Jio-এর ARPUও অনেক উন্নত হয়েছে এবং এই ত্রৈমাসিকে এটি 151.6 টাকায় পৌঁছেছে যা গত বছরের তুলনায় 8.4 শতাংশ বেশি। একই সময়ে, আগামী দিনেও ARPU-তে শুল্ক বৃদ্ধির সম্ভাবনা দেখা যাবে। আমরা দেশের 1,000টি শহরে 5G পরিষেবা চালু করার পরিকল্পনা করছি এবং এর জন্য আমরা হেলথকেয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মতো উন্নত প্রযুক্তির জন্য 5G নেটওয়ার্ক পরীক্ষা করছি।”
তবে ARPU মানে হল Average Revenue Per user, অর্থাৎ ব্যবহারকারী পিছু তারা কত টাকা পাচ্ছে। এখন পর্যন্ত, কোম্পানির ARPU ছিল প্রায় 146 টাকা। একই সময়ে, সম্প্রতি কোম্পানির শুল্ক বৃদ্ধির কারণে, এই ARPU 151.6 টাকায় চলে এসেছে৷
রিলায়েন্স রিটেল
এই সময়ে, সংস্থাটি তার খুচরা ব্যবসা রিলায়েন্স রিটেল সম্পর্কেও তথ্য দিয়েছে। মুকেশ আম্বানি বলেছেন, “খুচরা ব্যবসায় খুব ভালো বৃদ্ধি হয়েছে। কোম্পানিটি 57,714 টাকার রেকর্ড মোট রাজস্ব অর্জন করেছে, যা বছরে 52.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, ত্রৈমাসিকে খুচরা ব্যবসা থেকে কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে 2,259 কোটি টাকা, যা গত বছরের থেকে 23.4 শতাংশ বেশি ছিল এবং এই সময়ের মধ্যে কোম্পানি 837 টি নতুন স্টোর খুলেছে এবং এখন তাদের সংখ্যা বেড়ে দাড়িয়েছে 14,412 ।
তিনি আরও বলেন যে “ এই সময়ে কোম্পানি ডিজিটাল শপিংকে আরও সহজ করতে Jio Haptik চালিত কমার্শিয়াল কনভারসেশন প্ল্যাটফর্ম Jio Mart এবং WhatsApp ও চালু করেছে।
তবে, ত্রৈমাসিক ফলাফল প্রকাশের সময়, সংস্থাটি 6G নেটওয়ার্ক অংশীদারিত্ব সম্পর্কে কোনও তথ্য দেয়নি। এর একদিন আগে, Jio দ্বারা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং জানানো হয়েছিল যে কোম্পানি ইতিমধ্যে 6G নেটওয়ার্কের জন্য প্রস্তুতি শুরু করেছে। কোম্পানিটি এর জন্য ফিনল্যান্ডের Oulu ইউনিভার্সিটির সাথে হাত মিলিয়েছে, যেখানে উভয় কোম্পানি যৌথভাবে 6G নেটওয়ার্ক নিয়ে গবেষণা করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










