Tata Sky লাগান আর জীবন ‘ঝিঙ্গালালা’ করে তুলুন ! কারণ এবার থেকে বিনামূল্যেই পাওয়া যাবে Netflix সাবস্ক্রিপশন, কিভাবে? জেনে নিন

TATA SKY এর নাম পরিবর্তন করে TATA PLAY করে দেওয়া হয়েছে। আর Tata Play বিখ্যাত OTT প্ল্যাটফর্ম Netflix এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং এখন এটি Tata Binge+ কম্বো প্যাকে তাদের গ্রাহকদের OTT পরিষেবা প্রদান করবে। Tata Binge স্ট্যান্ডার্ড টিভি চ্যানেল, Netflix এবং অন্যান্য OTT প্ল্যাটফর্ম যেমন Disney+Hotstar, Amazon Prime Video, Zee5, এবং ErosNow এবং আরও অনেক পরিষেবা প্রদান করে। এই পরিষেবা উপভোগ করার জন্য গ্রাহকদের একটি Tata Play Binge+ স্মার্ট সেট-টপ বক্সের প্রয়োজন হবে৷ যারা সাধারণ সেট-টপ বক্স ব্যবহার করছেন তারা Binge+ পরিষেবা ব্যবহার করতে পারবেন না। 90টি বান্ডেলের মাধ্যমে পরিষেবাটি পাওয়া যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tata Play Binge+

আসলে, টাটা প্লে একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করে জানিয়েছে যে “টাটা প্লে হল তাদের রিফ্রেশ ব্র্যান্ড যা বিনোদনকে আরও বেশি চূড়ান্ত পর্যায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বদ্ধ। আর তাই Netflix এর সংযোজন হল সেই দিকেই আরও একধাপ এগিয়ে যাওয়া। Netflix কম্বো অফারটি প্রথম এমন কম্বো, যেখানে একটি বিলের মধ্যেই Tata Play গ্রাহকরা Netflix-এর সাথে তাদের পছন্দের টিভি চ্যানেল প্যাক বেছে নিতে পারবেন ।

ব্যবহারকারীরা হোম স্ক্রিনের মাধ্যমে ওটিটি পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারবে এবং রিমোট সেট-টপ বক্সের সাথে থাকবে। ইউজারদের কাছে কম্বো প্ল্যানের সাথে Netflix-এর বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজ বেছে নেওয়ার অপশন থাকবে। এছাড়াও, Netflix জানিয়েছে যে Netflix এর সমস্ত কনটেন্ট Tata Play গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। ইউজাররা সরাসরি টাটা প্লে ওয়ালেটের মাধ্যমে এই প্ল্যানের জন্য পেমেন্ট করতে পারবেন।

Netflix India Plans

আপনাদের জানিয়ে রাখি যে Netflix-এর সবথেকে সস্তা প্ল্যানটি এখন প্রতি মাসে মাত্র 149 টাকায় পাওয়া যাবে। পাশাপাশি , প্রিমিয়াম প্ল্যান এখন প্রতি মাসে 799 টাকা থেকে 649 টাকায় নেমে এসেছে। আপনাদের সুবিধার জন্য নিচের এই তালিকায় আগের দাম এবং বর্তমান দাম উল্লেখ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here