13MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Tecno Spark 8C স্মার্টফোন, জেনে নিন ফিচার

সম্প্রতি Tecno তাদের নতুন বাজেট স্মার্টফোন Tecno Spark 8C লঞ্চ করেছে। এটি কোম্পানির এই সিরিজের পঞ্চম স্মার্টফোন। কোম্পানি এর আগে 2021 সালের সেপ্টেম্বরে প্রথম Spark 8 স্মার্টফোন লঞ্চ করেছিল। এর পর Tecno Spark 8P, 8 Pro এবং Spark 8T স্মার্টফোন নিয়ে এসেছিল। যদিও TECNO-এর এই নতুন স্মার্টফোনটি বর্তমানে ভারতে পাওয়া যাচ্ছে না। যদিও মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই এই স্মার্টফোনটি ভারতে প্রবেশ করতে পারে।

লেটেস্ট Tecno Spark 8C বাজেট স্মার্টফোনটি 90Hz ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Tecno 8C স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো।

Tecno Spark 8C দাম

Tecno তাদের সর্বশেষ Spark 8C স্মার্টফোনের দাম এখনও শেয়ার করেনি। Tecno তাদের Butz স্মার্টফোনের RAM এবং স্টোরেজ অপশন গুলি নিশ্চিত করেছে। এই Tecno ফোনটি 2GB RAM সহ আসবে। পাশাপাশি দ্বিতীয় ভেরিয়েন্টটিতে থাকবে 3GB র‍্যাম। দুটি ভেরিয়েন্টেই 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

এই Tecno ফোনটির দাম ভারতে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। এই ফোনটি গ্রে, পার্পল, ব্ল্যাক এবং Cyan কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

Tecno Spark 8C স্পেসিফিকেশন

Tecno Spark 8C স্মার্টফোনটিতে 720 x 1612 পিক্সেলের HD+ রেজোলিউশন সহ একটি 6.6-ইঞ্চি ডিসপ্লে আছে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ একটি LCD ডিসপ্লে রয়েছে। এর সাথে ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই টেকনো ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে LED ফ্ল্যাশ সহ 13 MP প্রাইমারি ক্যামেরা, ও AI ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। এর সাথে 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। টেকনোর এই ফোনে HDR মোড, AR স্টিকার, টাইম ল্যাপস মোড, AI সিন রিকগনিশন আছে।

Tecno Spark 8C স্মার্টফোনে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।এছাড়াও আছে AI ফেস আনলক সিস্টেম । ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা সম্ভবত 10W চার্জিং সাপোর্ট করবে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

কোম্পানির তরফে আপাতত এই ফোনের প্রসেসর সম্পর্কে খুব বেশি তথ্য শেয়ার করা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে যে Tecno-এর সর্বশেষ বাজেট স্মার্টফোনটি Unisoc T610 চিপসেটের সঙ্গে দেওয়া হতে পারে। এই চিপসেট আগে Realme C21Y, C25Y, Moto E40 এর মতো স্মার্টফোনে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here