গ্রাহকসংখ্যা বাড়াতে Vodafone Idea-এর নতুন কৌশল, এবার থেকে এই প্ল্যানগুলিতে টকটাইমের সাথে পাওয়া যাবে এক মাসের বৈধতা

Vodafone Idea (Vi) র গ্রাহকদের জন্য সুখবর রয়েছে। কিছুদিন আগেই টেলিকম সংস্থা গুলো রিচার্জ প্ল্যান ব্যয়বহুল করায় অনেকেই নিরাশ হয়েছিলেন। তবে এবার Vi তাদের গ্রাহকদের জন্য তিনটি প্রিপেড প্ল্যানে পরিবর্তন এনেছে। আসলে কোম্পানি এখন তাদের তিনটি টকটাইম ভাউচারের সাথে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 91Mobiles লক্ষ্য করেছে যে Vodafone Idea র ওয়েবসাইটে তালিকাভুক্ত টকটাইম ভাউচারগুলি এখন টকটাইম-500, টকটাইম-1000 এবং টকটাইম-5000-এ বৈধতা দিচ্ছে। যদি আপনিও টকটাইম রিচার্জে বৈধতা না পাওয়ার কারণে এতদিন হতাশ থাকতেন, তাহলে এখন Vi এর এই পরিবর্তনে আপনি নিশ্চিত খুশি হবেন। এই পোস্টে আপনাদের এই প্ল্যানগুলিতে পাওয়া অন্যান্য সুবিধাগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাবো।

Vodafone Idea র 500 টাকার রিচার্জ প্ল্যান

Vodafone Idea 500 টাকার রিচার্জে, 423.73 টাকার টকটাইম দিয়েছে। এখন এই রিচার্জটি 28 দিনের বৈধতার সাথে আসছে। এই বৈধতার সময়, আপনি 423.73 টাকার টকটাইম ব্যবহার করতে পারেন।

Vodafone Idea 1000 টাকা রিচার্জ

Vodafone Idea 1000 টাকার রিচার্জে, কোম্পানির পক্ষ থেকে 847.46 টাকার টকটাইম দেওয়া হয়েছে, যেখানে এই রিচার্জটির বৈধতা থাকবে 28 দিন। এই সময়, আপনি 847.46 টাকার টকটাইম ব্যবহার করতে পারবেন।

Vodafone Idea 5000 টাকার রিচার্জ

Vodafone Idea 5000 টাকার রিচার্জে, কোম্পানির তরফ থেকে 4237.29 টাকার টকটাইম দেওয়া হয়েছে। একই সময়ে, এখন এই রিচার্জটি 28 দিনের বৈধতার সাথে আসছে। এই সময়ের মধ্যে আপনি 4237.29 টাকার টকটাইম ব্যবহার করতে পারবেন।

কমেছে Vi এর গ্রাহক সংখ্যা

Vodafone Idea বহুদিন ধরেই অপেক্ষা করছে কবে টেলিকম সেক্টরে তাদের সুদিন আসেব। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ হয়েছে, যেখানে দেখা গেছে যে Vi-এর গ্রাহক সংখ্যা এক বছরে 26.98 কোটি থেকে 24.72 কোটিতে নেমে এসেছে। কোম্পানিটি তাদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুনরায় মোবাইল ট্যারিফ প্ল্যানগুলির দাম বাড়াতে পারে ভোডাফোন-আইডিয়া

সম্প্রতি, একটি PTI রিপোর্টে, প্রকাশ করা হয়েছে যে Vodafone Idea আবারও এই প্ল্যানটিকে ব্যয়বহুল করার পরিকল্পনা করছে। আসলে, কোম্পানির এমডি এবং সিইও Ravinder Takkar জানিয়েছিলেন যে কোম্পানি 99 টাকায় প্রায় এক মাসের বৈধতাযুক্ত সস্তার প্ল্যান আনতে পারে, যা 4G পরিষেবা ব্যবহারকারীদের মতে খুব বেশি ব্যয়বহুল নয়। এ ছাড়া টক্কর আরও বলেন যে, এ বছর পুনরায় রিচার্জ প্ল্যানগুলি ব্যয়বহুল হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here