ভারতে Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ প্রবেশ করতে পারে Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোন

আগামী 9 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোনগুলি । Samsung তাদের ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করবে – Galaxy S22, S22+ এবং S22 Ultra। সূত্র অনুযায়ী, এই স্মার্টফোনগুলি আন্তর্জাতিক মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে পারে। তবে লিক হওয়া কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 2022 সালের মার্চ মাসে লঞ্চ হতে পারে। টিপস্টার ইশান আগরওয়াল এবং PriceBaba Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ভারত লঞ্চ সংক্রান্ত কিছু নতুন তথ্য প্রকাশ করেছেন।

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী , Samsung ভারতে Snapdragon 8 Gen 1 SoC সহ Galaxy S22 সিরিজ চালু করতে পারে। Samsung গত কয়েক বছর ধরে Exynos চিপসেট সহ ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করছে। যদি এটি সত্যি হয় তাহলে S22 সিরিজটি ভারতে Samsung এর Qualcomm Snapdragon ফ্ল্যাগশিপ চিপসেট সহ পেশ করা হতে পারে।

Exynos 2200 বনাম Snapdragon 8 Gen 1

Samsung এর Exynos 2200 এবং Snapdragon 8 Gen 1 SoC উভয়ই 4nm ফ্যাব্রিকেশন এবং 1+3+4 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। Exynos ভেরিয়েন্টটি কয়েক বছর ধরে পারফরম্যান্স এবং দক্ষতার দিক থেকে স্ন্যাপড্রাগন থেকে পিছিয়ে রয়েছে। Samsung গত বছর থেকে উপাদানজনিত ঘাটতির সম্মুখীন হয়েছে। আর সেই কারণেও কোম্পানি স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করতে পারে। যদিও কোম্পানির তরফে এই মুহূর্তে এই বিষয়ে কোনও অফিসিয়াল তথ্য শেয়ার করা হয়নি। তবে যাইহোক, এখনও পর্যন্ত Samsung Galaxy S22 সিরিজের ফাঁস হওয়া রিপোর্ট থেকে স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য এবং অন্যান্য বেশ কিছু ফিচার সামনে এসেছে।

Samsung Galaxy S22 সিরিজ স্পেসিফিকেশন

তিনটি Samsung স্মার্টফোনই Android 12-এর উপর ভিত্তি করে OneUI 4.1-এ চলবে। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোনটিতে S22 Ultra-তে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.8-ইঞ্চি AMOLED কার্ভ 2K ডিসপ্লে থাকবে। এর সাথে ফোনের ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে, যার মধ্যে একটি 40MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। Samsung এর এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 108MP, যার সাথে 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং দুটি 10MP টেলিফটো সেন্সর 3x এবং 10x অপটিক্যাল জুম সাপোর্ট সহ দেওয়া হবে। এর সাথে ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy S22 স্মার্টফোনের কথা বলতে গেলে এতে একটি 6.1-ইঞ্চি স্ক্রিন এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর সাথে, Samsung Galaxy S22 Plus স্মার্টফোনে একটি 6.6-ইঞ্চি স্ক্রিন দেওয়া হবে। দুটি স্মার্টফোনেই ফুল HD+ ডিসপ্লে দেওয়া হবে, যার রিফ্রেশ রেট হবে 120Hz। ক্যামেরা সেটআপের কথা বললে,এই ফোনে প্রাইমারি ক্যামেরা হবে 50MP , যার সাথে 12MP আল্ট্রা ওয়াইড এবং 10MP টেলিফটো ক্যামেরা দেওয়া যেতে পারে। এই দুটি Samsung স্মার্টফোনেই একটি 10MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

Samsung Galaxy S22 স্মার্টফোনটি 3700 mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পেশ করা হতে পারে। অন্যদিকে Samsung Galaxy S22 Plus মডেলের কথা বললে, এই ফোনটি 45W ফাস্ট চার্জিং সহ 4500 mAh ব্যাটারির সাথে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here