15 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে ASUS ROG Phone 5s এবং 5s Pro গেমিং ফোন, প্রতিযোগিতায় পড়বে অন্যান্য ব্র্যান্ড

ASUS গত বছর ROG মানে Republic of Gamers সিরিজের অধীনে দুটি শক্তিশালী গেমিং ফোন ASUS ROG Phone 5S এবং ASUS ROG Phone 5s Pro লঞ্চ করেছে, যেখানে 18GB RAM, 512GB স্টোরেজ, Snapdragon 888+ চিপসেট এবং 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এবার এই দুটি দুর্দান্ত স্মার্টফোনই ভারতে লঞ্চ হতে চলেছে। যারা মোবাইল গেমিং পছন্দ করেন, তাদের উপহার দিয়ে Asus India ঘোষণা করেছে যে আগামী 15 ফেব্রুয়ারি ভারতে ASUS ROG ফোন 5s এবং 5s Pro লঞ্চ হবে৷

ASUS ROG Phone 5s/5s Pro India Launch

Asus India আজ অফিসিয়াল ভাবে ঘোষণা করেছে যে কোম্পানি আগামী 15 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের প্ল্যাটফর্ম থেকে ASUS ROG Phone 5S এবং ASUS ROG Phone 5s Pro স্মার্টফোনগুলি ভারতে লঞ্চ করা হবে৷ এই অনলাইন ইভেন্টটি 15 ফেব্রুয়ারি দুপুর 12টায় শুরু হবে, যা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি তাদের YouTube চ্যানেলে লাইভ দেখানো হবে। এই দুটি ROG ফোনের দাম কত হবে এবং কবে থেকে বিক্রি শুরু হবে, সেটা জানার জন্য আমাদের 15 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ASUS ROG Phone 5S এবং 5s Pro-এর স্পেসিফিকেশন

ASUS ROG Phone 5s 20.4:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 2448×1080 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.78-ইঞ্চি FullHD + OLED ডিসপ্লে সাপোর্ট করে। একই সাথে 5s Pro তে ROG Vision Color PMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। উভয় মডেলই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ 144Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনগুলি 111% DCI-P3, sRGB: 150.89%, 1000,000:1 কনট্রাস্ট রেশিও, 10-bit HDR এবং 1200nits ব্রাইটনেস এর মতো ফিচার গুলি সাপোর্ট করে, এবং ফোনটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত৷

ASUS ROG Phone 5S এবং 5s Pro Android 11 OS এ লঞ্চ করা হয়েছে যা ROG UI এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে 3 GHz ক্লক স্পিড অক্টা-কোর প্রসেসর সহ 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Qualcomm-এর শক্তিশালী চিপসেট Snapdragon 888Plus দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য, এই ফোনটি Adreno 660 GPU সাপোর্ট করে। এই ফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ প্রযুক্তি সহ বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনগুলি 18 GB পর্যন্ত RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে৷

ফটোগ্রাফির জন্য, এই নতুন Asus ফোনগুলি ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে, F/1.8 অ্যাপারচার সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX686 সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে F/2.4 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2 aperture সহ 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ASUS ROG ফোন 5S এবং 5s Pro f/2.0 অ্যাপারচার সহ একটি 24-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

ASUS ROG Phone 5S এবং 5s Pro স্মার্টফোন দুটি কোম্পানি 6,000 mAh এর শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। ফাস্ট চার্জিং এর জন্য এই ফোনটিতে 65W হাইপারচার্জ প্রযুক্তি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 30W QC4.0 / PD3.0 ডাইরেক্ট চার্জ অ্যাডাপ্টারের সাথে কাজ করতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here