Reliance Jio , Airtel এবং Vodafone Idea দ্বারা মোবাইল প্ল্যানের দাম বাড়ানোর পরে, ভারতীয় মোবাইল ব্যবহারকারীরা একটি সস্তা এবং ভাল বিকল্পের সন্ধানে ছিল৷ এবং তাই প্রচুর মানুষ BSNL কে বেছে নিয়েছে। গত মাসগুলিতে, লক্ষ লক্ষ মানুষ Jio, Airtel এবং Vi ছেড়ে BSNL এ যোগ দিয়েছে এবং হাজার হাজার মানুষ এখনও BSNL-এর যোগ দেওয়ার কথা ভাবছে। এই সরকারি টেলিকম সংস্থাটি দেশের বেসরকারি সংস্থাগুলির তুলনায় অনেক কম দামে মোবাইল ট্যারিফ প্ল্যান দিচ্ছে। তবে বিভিন্ন অঞ্চলের লোকেরা অভিযোগ জানিয়েছেন যে তাদের এলাকায় BSNL নেটওয়ার্ক নগণ্য। মোবাইল ইউজারদের এই সমস্যার কথা শুনে BSNL এর সমাধান খুঁজে বের করেছে। কোম্পানি ঘোষণা করেছে যে BSNL সারা দেশে 1 লক্ষ নতুন মোবাইল টাওয়ার স্থাপন করতে চলেছে।
1 লাখ নতুন টাওয়ার এর ফলে Network Problem এর সমাধান হবে
BSNL এর গুরুতর নেটওয়ার্ক সমস্যা এবং মোবাইল ইউজারদের প্রয়োজনীয়তা বুঝে, এখন ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL দেশে তাদের মোবাইল টাওয়ারের সংখ্যা বাড়ানো এবং নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বাড়াতে উদ্যোগী হয়েছে। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী সারা দেশে এক লাখ নতুন মোবাইল টাওয়ার স্থাপন করা হবে। এই সমস্ত মোবাইল টাওয়ারগুলি একচেটিয়াভাবে 4G পরিষেবার জন্য হবে, যা আগামী দিনে কোম্পানির দ্বারা চালু করা 4G পরিষেবার নেটওয়ার্ককে সাপোর্ট করবে এবং ত্রুটিহীন কানেক্টিভিটি প্রদান করবে৷ আপনাদের জানিয়ে রাখি যে এই 1 লক্ষ নতুন মোবাইল টাওয়ারের মধ্যে 4,000 টাওয়ার শুধুমাত্র বিহার রাজ্যেই স্থাপন করা হবে।
2G মোবাইল টাওয়ার 4G-তে আপগ্রেড করা হবে
BSNL দেশব্যাপী 4G পরিষেবার জন্য Tata Consultancy Service (TCS)-এর সাথে অংশীদারিত্ব করেছে৷ একদিকে যেখানে দেশে 1 লাখ নতুন মোবাইল টাওয়ার স্থাপন করা হবে, অন্যদিকে কোম্পানিটি গ্রাহকদের ‘নো সিগন্যাল’ সমস্যা থেকে বাঁচাতে বিদ্যমান 2G নেটওয়ার্ককে 4G নেটওয়ার্কে উন্নীত করবে। পাশাপাশি কোম্পানি বিভিন্ন সার্কেলে পাবলিক ডেটা বুথও খুলবে, যা BSNL ব্যবহারকারীদের সমস্যার কথা শুনবে এবং সমাধান করবে।
44,720 কোটি বিনিয়োগ
BSNL-এর দুর্দশার উন্নতির জন্য, ভারত সরকার সম্প্রতি এই কোম্পানিকে 44,720 কোটি টাকা অনুদান ঘোষণা করেছে। এই বিপুল পরিমাণের সাথে, সরকার VRS এর জন্য অর্থাৎ Voluntary Retirement Scheme এর জন্য 3300 কোটি টাকা দেবে এবং 3550 কোটি টাকা GST-এর জন্য দেবে। এই সহায়তা 2022-23 আর্থিক বছরে প্রদান করা হবে, যা প্রযুক্তি আপগ্রেডেশন এবং পুনর্গঠনের পাশাপাশি সারা দেশে 4G পরিষেবা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ, এটা স্পষ্ট যে BSNL কোম্পানির ভালো দিন আসছে।
বেসরকারি সংস্থাগুলিকে পিছনে ফেলবে BSNL
Reliance Jio, Airtel এবং Vodafone Idea এর মোবাইল প্ল্যানের দাম বাড়ানোর পরে ভারতীয় মোবাইল ব্যবহারকারীরা নির্বিচারে BSNL বেছে নিচ্ছে। সাম্প্রতিক TRAI এর প্রকাশিত রিপোর্টে দেখা গেছে যে বেসরকারী টেলকোগুলি ডিসেম্বর 2021 সালে লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে, দেশের রাষ্ট্র-চালিত টেলিকম সংস্থা সেই এক মাসে তাদের নেটওয়ার্কে 1 মিলিয়নেরও বেশি নতুন গ্রাহক যুক্ত করেছে। বর্তমানে, BSNL ব্যবহারকারীরা কোম্পানির নেটওয়ার্ক এবং কভারেজ নিয়ে চিন্তিত, কিন্তু আগামী দিনে যখন এই সমস্যাটির সমাধান হবে, তখন আমরা আশা করতে পারি যে BSNL-এর গ্রাহক সংখ্যা খুব দ্রুত বাড়বে।
15 আগস্ট আসবে BSNL 4G
আপনাদের জানিয়ে রাখি যে BSNL কোম্পানি আগামী 15ই আগস্ট সারা ভারতে তাদের 4G পরিষেবা শুরু করতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই দ্রুত 4G ট্রায়ালে শুরু করে দিয়েছে, যা এপ্রিল মাসের মধ্যে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। যদিও 15 ফেব্রুয়ারির মধ্যে BSNL এর 4G ট্রায়াল শেষ করার কথা ছিল, কিন্তু তা হয়নি। BSNL ট্রায়ালের বিষয়ে দেরী করছে এবং 4G পরিষেবা স্থাপনের ক্ষেত্রেও কিছুটা বিলম্ব হতে পারে। তাই মনে করা হচ্ছে ,আগস্ট-সেপ্টেম্বর এর মধ্যে BSNL এর 4G পরিষেবা লঞ্চ হয়ে যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











