টেক কোম্পানি OnePlus সম্পর্কে বিগত বেশ কিছু সময় ধরে খবর পাওয়া যাচ্ছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের নতুন অ্যাফোর্ডেবল স্মার্টফোন OnePlus Nord CE 2 5G লঞ্চ করতে পারে। এবার কোম্পানি অফিসিয়ালি এই ফোনের লঞ্চ সম্পর্কে মুখ খুলেছে। আগামী 17 ফেব্রুয়ারি ভারতে OnePlus Nord CE 2 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ারের মাধ্যমে এই কথা জানানো হয়েছে। এছাড়াও কোম্পানি আপকামিং OnePlus Nord CE 2 5G ফোনটির ডিজাইন লিক করেছে।
ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 2 5G
আগেই জানিয়েছি কোম্পানি আগামী 17 ফেব্রুয়ারি ভারতে OnePlus Nord CE 2 5G ফোনটি লঞ্চ করবে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কোম্পানি এই ফোনটির ডিজাইন শেয়ার করেছে। ফোনটির বাঁদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন দেওয়া হবে। টীজার দেখে জানা গেছে এই ফোনে অ্যালার্ট স্লাইডার থাকবে না। এই আপকামিং ওয়ানপ্লাস ফোনে পাঞ্চ হোল কাটআউটযুক্ত ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
OnePlus Nord CE 2 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
OnePlus Nord CE 2 5G তে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি মিডিয়াটেকের Dimensity 900 চিপসেটে রান করবে বলে জানা গেছে। এই আপকামিং ওয়ানপ্লাস ফোনে 8GB র্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। এছাড়া এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে OxygenOS 12 এ কাজ করবে।
তবে ভারতে এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে 64MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP ও একটি 2MP ক্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 65W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









