5,000 টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসুন 50KM রেঞ্জের এই সস্তা ইলেকট্রিক স্কুটার, দেখে নিন ডিটেইলস

আপনি যদি একটি নতুন এবং সস্তা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য। এই পোস্টে আপনাদের জানাবো এই মুহূর্তে ভারতীয় বাজারে সেরা এবং সস্তা ইলেকট্রিক স্কুটার কোনটি। কিভাবে আপনারা মাত্র 4,664 টাকা দিয়ে এই ইলেকট্রিক স্কুটারটি কিনতে পারবেন সেটাও আপনাদের জানাবো। আসলে, এই নিবন্ধে আমরা Hero Electric Flash LX VRLA সম্পর্কে কথা বলছি। এটি সেই ভারতীয় কোম্পানির (হিরো ইলেকট্রিক) ই-স্কুটার যারা ভারতে সবচেয়ে বেশি ইলেকট্রিক টু-হুইলার বিক্রি করছে। জেনে নিন এই ইলেকট্রিক টু-হুইলারের সমস্ত স্পেসিফিকেশন, EMI প্ল্যান এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

Hero Electric Flash LX VRLA Electric Scooter

এটা বললে ভুল হবে না যে এটি ভারতীয় মার্কেটে বিক্রি হওয়া সবচেয়ে সস্তা ইলেকিট্রিক স্কুটারগুলির মধ্যে একটি, যার দিল্লি এক্স-শোরুম মূল্য 50000 টাকার কম অর্থাৎ মাত্র 46,640 টাকা। Hero Electric Flesh LX VRLA ইলেকট্রিক স্কুটার ভারতীয় বাজারে দুটি রঙের অপশনে পাওয়া যায়। যেগুলো হল লাল ও রূপালী।

5,000 টাকা দিয়ে কিনে নিন ই-স্কুটার

আপনি যদি Hero Electric Flash LX VRLA কিনতে চান, তাহলে এটি সহজ কিস্তিতে কেনা যাবে। হিরো ইলেকট্রিকের সাইট ইএমআই ক্যালকুলেটর অনুসারে, আপনি যদি এটি Finance করান তবে আপনাকে ডাউনপেমেন্ট হিসাবে কমপক্ষে 5000 টাকা দিতে হবে। এর পরে, বাকি টাকাটা শোধ দেওয়ার জন্য আপনি একটি ঋণ পাবেন, যার মেয়াদ হবে 2 বছর পর্যন্ত এবং সুদের হার হবে 8%। এর পরে, আপনাকে পরবর্তী 2 বছরের জন্য প্রতি মাসে 1,883 টাকা EMI হিসাবে দিতে হবে। তবে, ডাউন পেমেন্ট, ইএমআই এবং ঋণের হার বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন ধরনের হয়।

এই শহরগুলিতে কেনা যাবে Hero Electric Flash LX VRLA

Hero Electric Flash LX VRLA ইলেকট্রিক স্কুটার বর্তমানে কোম্পানির মালিকানাধীন অন্ধ্রপ্রদেশ, বিহার, আসাম, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি/এনসিআর, হরিয়ানা, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কেরালা, ঝাড়খণ্ড, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, লাদাখ, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, তামিলনাড়ু, পাঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড এবং তেলেঙ্গানায় বিক্রি হচ্ছে।

হোল্ডে আছে প্রি-বুকিং

কোম্পানির সাইট অনুযায়ী, বর্তমানে এই ইলেকট্রিক স্কুটারটির বুকিং কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং শীঘ্রই শুরু হবে। তবে কবে শুরু হবে, সেই তারিখ সম্পর্কে কোনো তথ্য কোম্পানি জানায়নি।

Hero Electric Flash LX VRLA এর রেঞ্জ, টপ স্পিড এবং ফিচার

প্রথমত, আমরা যদি এই ই-স্কুটারের রেঞ্জের কথা বলি, তাহলে কোম্পানির দাবি যে Hero Electric Flash LX VRLA সম্পূর্ণ সিঙ্গেল চার্জে 50 কিলোমিটার রেঞ্জ দেবে। এছাড়াও,এটি সম্পূর্ণ চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। পাওয়ারের জন্য এতে রয়েছে 48V/20Ah ব্যাটারি। কোম্পানি জানিয়েছে যে Hero Electric Flesh LX VRLA ইলেকট্রিক স্কুটার 25 kmph এর টপ স্পিড প্রদান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here