বর্তমানে ভারতের ইলেকট্রিক টু হুইলার বাজারে বর্তমানে একটি বড় নাম হল Okinawa। কোম্পানির পোর্টফোলিওতে বেশ কিছু লো স্পিড এবং হাই স্পিড এর ইলেকট্রিক স্কুটার (Okinawa Electric Scooter) অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে কোম্পানি তাদের লাইনআপে আরেকটি স্কুটার যুক্ত করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। আসলে, 24 মার্চ, Okinawa Oki90 ইলেকট্রিক স্কুটার এর দাম এবং স্পেসিফিকেশন জানানো হবে৷ সম্প্রতি এই স্কুটারটি টেস্টিং এর সময় রাস্তায় দেখা গেছিল, যেখানে এর ডিজাইন প্রকাশ্যে এসেছিল।
Okinawa Oki90 এর ডিজাইন
সম্প্রতি লিক হওয়া ছবিতে এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইন প্রকাশ করা হয়েছিল। প্রথাগত ডিজাইন থেকে সরে গিয়ে ডিজাইনটি কিছুটা স্পোর্টি স্কুটারের মতো। এতে সিঙ্গেল-পিস সিট আছে, যেখানে পিলার সামান্য উপরে উঠে থাকে,এছাড়াও একটি চওড়া এবং মসৃণ রেয়র টেল ল্যাম্প আছে। এতে প্রায় 15-ইঞ্চি অ্যালয় রিম থাকবে যা রাইড এবং হ্যান্ডেলিং এ ভালো অভিজ্ঞতা প্রদান করবে।
Okinawa Oki90 এর ফিচার
Okinawa Oki90 এ টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ডুয়াল শক রেয়ার সাসপেনশন, ফ্রন্ট এবং ব্যাক ডিস্ক ব্রেক, ABS/CBS প্রত্যাশিত, অপসারণযোগ্য লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। সেগমেন্ট বেঞ্চমার্ক বিবেচনা করে Okinawa Oki90-এর রেঞ্জ 150-180 km এবং এর সর্বোচ্চ গতি 100 kmph হবে বলে আশা করা হচ্ছে। Okinawa Oki90 ব্লুটুথ-সংযোগ সহ একটি সম্পূর্ণ ডিজিটাল MID, অনবোর্ড eSIM থাকবে, যার মাধ্যমে কানেক্টেড ফিচার, জিও-ফেনসিং, নেভিগেশন, ডায়াগনস্টিকস এবং রাইডিং মোড গুলির সাথে কানেক্ট করা যাবে।
চাপে পড়বে –
- Ola S1
- Ola S1 Pro
- Bajaj Chetak
- Ather 450 Plus
- Ather 450x
- Simple One
- TVS i-Qub
- Bounce Infinity E1
দাম হবে কম
যদি মিডিয়া রিপোর্টগুলি সত্যি হয়, তাহলে Okhi 90 ইলেকট্রিক স্কুটারের দাম তার বেশিরভাগ প্রতিদ্বন্দ্বী ইলেকট্রিক স্কুটারের থেকে অনেক কম হবে, যার মধ্যে আছে Bajaj Chetak, TVS iQube, Ola S1, Simple One এবং আরও অনেক ই-স্কুটার। তবে এর দাম সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










