jio, BSNL এর একগুচ্ছ অফারের সামনে এমনিতেই পিছিয়ে যাচ্ছে Vodafone Idea। সম্প্রতি প্রকাশিত TRAI রিপোর্টে দেখা গেছে যে Vodafone Idea প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে ইউজাররা Vi এর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। কিন্তু, এর পরেও, কোম্পানি ক্রমাগত তাদের রিচার্জ প্ল্যানে দেওয়া সুবিধাগুলি হ্রাস করে চলেছে৷ সম্প্রতি, কোম্পানি তাদের 109 টাকার প্ল্যানে উপলব্ধ ডেটা কমানোর পরে, Vi এখন 209 টাকার রিচার্জে উপলব্ধ ডেটাও কমিয়ে দিয়েছে। এই পোস্টে আপনাদের জানাবো যে Vi এর 209 রিচার্জ প্ল্যানে এখন কত ডেটা পাবেন।
Vodafone Idea 209 টাকার প্ল্যান
Vodafone Idea-এর 209 টাকার প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলি সম্পর্কে কথা বলতে গেলে, এই রিচার্জে আগে 28 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যেত। অর্থাৎ এই প্ল্যানে মোট 28 জিবি ডেটা দেওয়া হচ্ছিল। কিন্তু এখন এই রিচার্জে প্রাপ্ত ডেটার পরিমাণ অনেকটাই কমে গেছে। এখন এই প্ল্যানে মাত্র 4 জিবি ডেটা পাওয়া যাবে।
ফ্রি কলিং এবং ফ্রি SMS
ডেটা ছাড়াও, এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির মধ্যে, FUP (ফেয়ার ইউসেজ পলিসি) আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যায়৷
Vi আবার দাম বাড়াতে করতে পারে মোবাইল ট্যারিফ প্ল্যান
সম্প্রতি, একটি PTI রিপোর্টে, এটি প্রকাশ করা হয়েছিল যে Vodafone Idea আবারও এই প্ল্যানটিকে ব্যয়বহুল করার পরিকল্পনা করছে। আসলে, কোম্পানির এমডি এবং সিইও রবিন্দর তক্কর জানিয়েছিলেন যে কোম্পানি 99 টাকায় প্রায় এক মাসের ভ্যালিডিটিতে সস্তা প্ল্যান রেখেছে, যা 4G পরিষেবা ব্যবহারকারী ইউজারদের পক্ষে খুব বেশি ব্যয়বহুল নয়। পাশাপাশি তিনি আরও বলেন যে, এ বছর আরও একবার প্ল্যানগুলো ব্যয়বহুল করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










