Samsung India আগামীকাল অর্থাৎ 17 ফেব্রুয়ারীতে তার লেটেস্ট ফ্ল্যাগশিপ Galaxy S22 সিরিজ লঞ্চ করতে চলেছে, যার সম্পর্কে কোম্পানি নিজেই আনুষ্ঠানিকভাবে তথ্য দিয়েছে। এই সিরিজের মধ্যে, তিনটি স্মার্টফোন, যথা- Samsung Galaxy S22 5G , Galaxy S22 Plus 5G এবং Galaxy S22 Ultra 5G লঞ্চ করা হবে। আপনাদের মনে করিয়ে দেওয়া যাক যে গত সপ্তাহে 9 ফেব্রুয়ারি, সংস্থাটি তিনটি স্মার্টফোনই বিশ্ব বাজারে লঞ্চ করেছিল এবং তারপর থেকে এই সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি ভারতে আসার অপেক্ষায় ছিল। যাইহোক, গ্লোবাল লঞ্চ ইভেন্টের মতোই, Samsung শুধুমাত্র একটি ভার্চুয়াল ইভেন্টে ভারতে তাদেরর ফ্ল্যাগশিপ Galaxy S22 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এই লঞ্চ ইভেন্টটি কোম্পানির সোশ্যাল মিডিয়া চ্যানেলে লাইভ স্ট্রিম করা হবে।
Samsung Galaxy S22 সিরিজের সম্ভাব্য দাম
সম্প্রতি, MySmartPrice তার রিটেইল সোর্সের মাধ্যমে ভারতে লঞ্চ হতে চলা Samsung Galaxy S22 এবং Galaxy S22 Ultra স্মার্টফোনের দাম সম্পর্কে জানিয়েছে। ভারতে Galaxy S22 এর প্রারম্ভিক মূল্য 69,900 টাকা হতে পারে। Samsung এর প্রিমিয়াম Galaxy S22 Ultra স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য হতে পারে 1,09,900 টাকা।
একই সময়ে, টিপস্টার ইশান আগরওয়াল দাবি করেছিলেন যে Samsung ভারতে Galaxy S22 এবং Galaxy S22 Plus-এর ভেরিয়েন্ট- 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অফার করতে পারে। এই Samsung ফোনটিকে তিনটি রঙে পেশ করা যেতে পারে, যথা- কালো, সাদা এবং সবুজ।
Galaxy S22 সিরিজটিকে বুক করুন মাত্র 1,999 টাকায়
Galaxy S22 সিরিজের নতুন ফোনগুলি ইতিমধ্যেই Samsung India ওয়েবসাইটে রিজার্ভেশনের জন্য উপলব্ধ। Samsung এই ফ্ল্যাগশিপ ফোনটি প্রি-বুক করার জন্য 1,999 টাকা চার্জ করছে, যা ফেরতযোগ্য অগ্রিম মূল্য। প্রি-রিজার্ভ উইন্ডো আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত লাইভ।
Samsung Galaxy S22 সিরিজের কালার ভেরিয়েন্ট
লিক অনুসারে, Galaxy S22-সিরিজে একটি নতুন পিঙ্ক গোল্ড কালার ভেরিয়েন্ট এবং Galaxy S22 Ultra-সিরিজে একটি সবুজ রঙের ভেরিয়েন্ট এই বছরের শেষের দিকে ভারতীয় বাজারে লঞ্চ করা যেতে পারে। এই রঙের ভেরিয়েন্ট গুলি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ নয়। Samsung কোম্পানি Galaxy S22 কে সবুজ, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম হোয়াইট রঙের সাথে পেশ করতে পারে। অন্যদিকে Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনটিকে Burgundy, Phantom Black এবং Phantom White কালার অপশনে পেশ করা হয়েছিল।
ফোনগুলোতে থাকতে চলেছে শক্তিশালী প্রসেসর
Samsung Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra ভারতে Qualcomm Snapdragon 8 Gen 1 SoC সহ লঞ্চ হতে চলেছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানি কিছু প্রাথমিক জল্পনা-কল্পনার পরে নিশ্চিত করেছে। এই নতুন কোয়ালকম প্রসেসরটি গত বছরের শেষে লঞ্চ হয়েছিল। এটি 4nm প্রসেস প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এবং অন্যান্য চিপসেটের তুলনায় চারগুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কর্মক্ষমতা প্রদানের জন্য পরিচিত।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন








