OnePlus তাদের ভারতীয় ফ‍্যানদের জন্য একটি নতুন ফ্ল্যাগশিপ কিলার হিসেবে OnePlus Nord CE 2 5G স্মার্টফোন লঞ্চ করেছে, জেনে নিন এই ফোনে‌র স্পেসিফিকেশন এবং দাম

OnePlus ভারতীয় বাজারে তার পণ্যের পোর্টফোলিও প্রসারিত করার জন্য আজকে একটি নতুন 5G ফোন পেশ করেছে। এই নতুন মোবাইল ফোনটিকে OnePlus Nord CE 2 5G নামে লঞ্চ করা হয়েছে, স্মার্টফোনটি 8GB RAM, MediaTek Dimensity 900 চিপসেট, 64MP ক্যামেরা, 65W SUPERVOOC ফাস্ট চার্জিং এবং 4,500mAh ব্যাটারি সমর্থন করে। এই নতুন 5G ফোনটি OnePlus মিড বাজেটের সেগমেন্টে লঞ্চ করেছে, যা শক্তিশালী স্পেসিফিকেশনের সাথে সজ্জিত। এই আর্টিকেলে OnePlus Nord CE 2 5G ফোনের দাম, বৈশিষ্ট্য, স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কিত সমস্ত তথ্য জানানো হয়েছে।

OnePlus Nord CE 2 স্মার্টফোনে‌র ডিসপ্লে

OnePlus Nord CE 2 5G ফোনটিকে কোম্পানি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করেছে, ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজল্যুশন সহ 6.43-ইঞ্চির পাঞ্চ-হোল ফ্লুইড AMOLED ডিসপ্লে সমর্থন করে। ফোনের স্ক্রিনটি 90Hz রিফ্রেশরেটে কাজ করে এবং এই ডিসপ্লেটি Corning Gorilla 5 দ্বারা সুরক্ষিত। OnePlus Nord CE 2 5G ফোনের মাপ 160.6×73.2×7.8mm এবং ওজন 173 গ্রাম৷

OnePlus Nord CE 2 এর প্রসেসর

OnePlus Nord CE 2 5G স্মার্টফোনটিকে Android 11-এ লঞ্চ করা হয়েছে এবং ফোনটি OxygenOS 11-এর সাথে কাজ করে। প্রসেসিঙের জন্য, এই ফোনটিতে অক্টা-কোর প্রসেসর সহ মিডিয়াটেক ডায়মানসিটি 900 চিপসেট দেওয়া হয়েছে। একই সময়ে, এই OnePlus ফোনটি গ্রাফিক্সের জন্য ARM Mali-G68 MC4 GPU সমর্থন করে। OnePlus এই নতুন ফোনটিকে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ প্রযুক্তি দিয়ে সজ্জিত করেছে, স্মার্টফোনটি‌র মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

OnePlus Nord CE 2 স্মার্টফোনে‌র ক্যামেরা

OnePlus Nord CE 2 5G ফোনটি ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সমর্থন করে। ফোনের পিছনের প্যানেলে, LED ফ্ল্যাশ সহ F/1.7 অ্যাপার্চার সহ একটি 64-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে F/2.2 অ্যাপার্চার যুক্ত একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি F/2.4 অ্যাপার্চার যুক্ত 2-মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে, এই OnePlus ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.4 অ্যাপার্চার সহ 16-মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর সমর্থন করে।

OnePlus Nord CE 2 এর পাওয়ার

OnePlus Nord CE 2 5G ফোনটি ডুয়াল সিম সমর্থন করে, ফলে ফোনটি 5G এবং 4G উভয়ই চালানো যায়। 3.5mm জ্যাক, NFC এবং বেসিক কানেক্টিভিটি ফিচার গুলির সাথে, যেখানে সিকিউরিটি‌র জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, সেখানে একটি ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। একইভাবে, পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord CE 2 5G ফোনে একটি 4,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, স্মার্টফোনটি 65W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Nord CE 2 দাম

OnePlus এই নতুন স্মার্টফোনটি ভারতীয় বাজারে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে, যেখানে 6 জিবি র‍্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, দ্বিতীয় ভেরিয়েন্টটি 8 জিবি র‍্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। দামের কথা বলা হলে, OnePlus Nord CE 2 ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 23,999 টাকায় এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 24,999 টাকায় লঞ্চ করা হয়েছে। OnePlus Nord CE 2 ফোনটি 22 ফেব্রুয়ারি থেকে গ্রে মিরর এবং বাহামা ব্লু রঙে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here