চাইনিজ কোম্পানিকে কড়া প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার জন্য 6,599 টাকা দামে লঞ্চ হলো এই দেশী স্মার্টফোন, 20 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব‍্যাক‌আপ দেবে এই ফোনটির ব‍্যাটারি

LAVA কোম্পানি আজকে ভারতীয় মার্কেটে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি‌কে LAVA X2 নামের সাথে লো-বাজেট সেগ্মেন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনটি‌কে শুধুমাত্র 6,599 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোনটি আগামী 11 মার্চ থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেলের জন্য উপলব্ধ হয়ে যাবে। এই স্মার্টফোনটি‌র লুক এবং ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশন সম্পূর্ণ ডিটেইলস এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

Lava X2

লাভা এক্স 2 স্মার্টফোনটি‌কে কোম্পানি 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করেছে এবং এর সাথেই স্মার্টফোনটি 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। ওয়াটারড্রপ নচ স্টাইলের এই স্ক্রিনটি আইপিএস প‍্যানেলে তৈরি এবং এর সাথেই ফোনের তিনটি দিক যেখানে বেজল হীন, সেখানে ফোনটির নীচের দিকে চ‌ওড়া চীন পার্ট দেওয়া হয়েছে। লাভা এক্স 2 স্মার্টফোনটি‌র ডায়মেনশান 16.5 × 7.6 × 0.9 সিএম এবং ওজন 192 গ্রাম।

Lava X2 ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে স্টক অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে এবং এর সাথেই ফোনে কোনো অতিরিক্ত ইউআই লেয়ার দেওয়া নেই। অ্যান্ড্রয়েড গো এডিশন হ‌ওয়ার কারনে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যাবে। এই অ্যাপ গুলি কম র‍্যাম এবং স্টোরেজেও স্মুথ প্রসেসিং সহ ইন্টারনেটে‌র খরচ কম করে। প্রসেসিঙের জন্য লাভার এই স্মার্টফোনটি অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেকের হেলিয়ো চিপসেট সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য লাভার এই ফোনে ডুয়াল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এই সেন্সরটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেন্সের সাথে মিলিত হয়ে কাজ করে। এই স্মার্টফোনটি সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। এই ফোনের সেল্ফি ক‍্যামেরা সেন্সরটি সিকিউরিটি‌র জন্য ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে।

Lava X2 ফোনটি ডুয়াল সিমের সাথেই 4জি‌ ও সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন্য যেখানে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, আবার এর সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই স্মার্টফোনটি 5,000 এম‌এইচের ব‍্যাটারি‌ও সাপোর্ট করে। কোম্পানি দাবি করে বলেছে যে এই স্মার্টফোনটি 20 দিনের স্ট‍্যান্ডবাই টাইম দিতে সক্ষম। ভারতীয় মার্কেটে 6,599 টাকা দামে লঞ্চ হ‌ওয়া লাভা এক্স 2 স্মার্টফোনটি 2 জিবি র‍্যাম + 32 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here