আগে শুধু কলিং প্যাকের কথা হত আর এখন রিলায়েন্স 4জি আসার পর থেকে গোটা দেশ 4জির নাম জপ করছে। যদিও আজও বহু মানুষকে স্লো ইন্টারনেটের অভিযোগ করতে দেখা যায় তবু কেউ অস্বীকার করতে পারবেন না যে রিলায়েন্স জিও যে হারে ডেটা দেয় সেই পরিমাণ ডেটা অন্য কোনো নেটওয়ার্ক দেয় না। প্রতি উৎসব উপলক্ষে কোম্পানি ইউজারদের কোনো না কোনো অজুহাতে অতিরিক্ত ডেটা দিয়ে থাকে। এই সেপ্টেম্বরে কোম্পানি তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সব ইউজারদের 10 জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে।
কোম্পানি এই প্যাকের নাম জিও সেলিব্রেশন প্যাক রেখেছে। জিও এই 10 জিবি ডেটা এক সঙ্গে দিচ্ছে না বরং এই ডেটা 5 দিনের জন্য পাওয়া যাবে যেখানে প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা পাওয়া যাবে। কিন্তু এই অফার সবাই পাচ্ছে না। এই অফার 49 টাকার মাসিক প্যাক ইউজারদের দেওয়া হচ্ছে।
এই প্যাক আপনার অ্যাক্টিভ হয়েছে কি না তা মাই জিও অ্যাপ থেকে চেক করতে পারবেন। এবং আপনার ফোনে আগে থেকে মাই জিও অ্যাপ ইনস্টল করা থাকলে ভালো কথা অথবা গুগল প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপ ইনস্টল করে নিন।
এরপর নিজের নাম্বার দিয়ে লগ ইন করুন। ওপরে ডানদিকে মেনু অপশন দেখা যাবে। এই মেনুর মধ্যে মাই প্ল্যানে যেতে হবে। এর মধ্যে এক্সট্রা ডেটার অ্যাড আছে। এখানে অ্যাড না থাকলে আপনি অতিরিক্ত ডেটা পাবেন না।
কোম্পানি দীপাবলি উপলক্ষে জিওফোন ফেস্টিভ্যাল অফার চালু করেছে যেখানে অত্যন্ত কম দামে জিওফোন কেনা যাবে। এর জন্য কোম্পানি প্রিপেইড প্ল্যান অফারও দিচ্ছে। পুরো প্ল্যান জানতে এখানে ক্লিক করুন।









