মাইক্রোম্যাক্স গত সপ্তাহে
অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন সেগমেন্টে ফোনের সংখ্যা বাড়িয়ে স্পার্ক গো স্মার্টফোন লঞ্চ করে যা 3,999 টাকা দামে সেল করা হচ্ছে। এবার অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনের সংখ্যা আরও বাড়িয়ে মাইক্রোম্যাক্স ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই দুটি ফোনই মাইক্রোম্যাক্স ভারত সিরিজের অন্তর্গত এবং এগুলি ভারত 5 ইনফিনিটি এডিশন ও ভারত 4 দিওয়ালি এডিশন নামে সেল করা হবে।
মাইক্রোম্যাক্সের এই দুটি ফোনই অ্যান্ড্রয়েড অরিওর গো এডিশনে চলে। অ্যান্ড্রয়েড গো চলায় ভারত 5 ইনফিনিটি এডিশন ও ভারত 4 দিওয়ালি এডিশনে জিমেইল গো, গুগল ম্যাপস গো, ফাইলস গো, গুগল ক্রোম গো, ইউটিউব গো, গুগল অ্যাসিসটেন্ট গো, প্লে স্টোর ও জিবোর্ডের মত সব টুল প্রিলোডেড পাওয়া যাবে। গুগল অ্যাপসের এইসব গো এডিশন একদিকে ইন্টারনেট খরচ কমায় এবং ফোনের প্রসেসিংও ফাস্ট রাখে। অ্যান্ড্রয়েড গো কম র্যামেও ল্যাগ ফ্রি প্রসেসিং করতে সক্ষম।
মাইক্রোম্যাক্স ভারত 5 ইনফিনিটি এডিশন তাই নাম অনুযায়ী 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে 1 জিবি র্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব্যাক ও ফ্রন্ট উভয় প্যানেলে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।।ভারত 5 ইনফিনিটি ডিসপ্লে 5,000 এমএএইচ বড় ব্যাটারী সাপোর্ট করে।
ভারত 4 দিওয়ালি এডিশনে 5 ইঞ্চির স্ক্রিনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনেও 32 জিবি এক্সপেন্ডেবল মেমরি সাপোর্টের সঙ্গে 1 জিবি র্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনটিতে ব্যাক প্যানেলে 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট প্যানেলে 2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 2,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। ভারত 4 দিওয়ালি এডিশন একটি ডুয়েল সিম ফোন কিন্তু এর একটি সিমেই 4জি চালানো যায় তবে ভারত 5 ইনফিনিটি এডিশনে দুটি সিমেই 4জি সাপোর্ট করে।
মাইক্রোম্যাক্স ভারত 5 ইনফিনিটি এডিশন 5,899 টাকা দামে লঞ্চ করা হবে এবং মাইক্রোম্যাক্স ভারত 4 দিওয়ালি এডিশন 4,249 টাকা দামে আগামী 3রা নভেম্বর থেকে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে










