বাজার থেকে উধাও জিওফোন, দ্বিগুণ দামে নিচ্ছেন খুচরা বিক্রেতারা

রিলায়েন্স ভারতে Jio Phone এর সাথে 4G ফিচার ফোন প্রথম পেশ করেছে। ফোনটি এত জনপ্রিয় হয় যে, এই ফোনটি বিক্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে। এতে কোন সন্দেহ নেই যে Jio-এর এই ফিচার ফোনটি কোম্পানিকে এক নম্বর বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিছুদিন আগে থেকেই এই ফোনটি বন্ধ হয়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। আর এবার আরও একটা বড় খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী, রিলায়েন্সের এই জিও ফোনের স্টক বাজারে অনেক কমে গেছে, যার ফলে এই ফোনটির কালোবাজারি শুরু হয়েছে বলে জানা গেছে। অনেক জায়গায় এই ফোনের জন্য দ্বিগুণ দাম নেওয়া হচ্ছে। এটা তো আপনারা জানেন যে, এই Jio ফোনটি ফ্রি তে লঞ্চ করা হয়েছিল এবং কোম্পানিটি 1,500 টাকার সিকিউরিটি ডিপোজিট নিচ্ছিল। কিন্তু এখন খুচরা বিক্রেতারা এই ফোনটির জন্য 3,000 টাকা পর্যন্ত দাম নিচ্ছে।

JioPhone টি কোম্পানি তরফ থেকে ফ্রি তে লঞ্চ করা হয়েছিল। যদিও এই ফোনটি কেনার সময় Jio ইউজারদের 1,500 টাকার সিকিউরিটি চার্জ দিতে হয়েছিল, যা 3 বছর পরে ফেরত দেওয়া হত। এভাবে এই 4G ফিচার ফোনের দাম ছিল শূন্য। মার্কেটে আসার সাথে সাথেই চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছিল এই JioPhone এবং এই ফোনের জন্য দোকানে দীর্ঘ লাইন পরে গেছিল। এখন এই JioPhone সম্পর্কে জানা গেছে যে, ফ্রি তে পাওয়া এই 4G মোবাইল ফোনটি, যার সিকিউরিটি চার্জ ছিল ল 1,500 টাকা, সেটা এখন 2,500 থেকে 3,000 টাকা দামে কালোবাজারিতে বিক্রি হচ্ছে। আশ্চর্যের বিষয়, শুধু অফলাইন রিটেইল স্টোর গুলোতেই নয়, অনলাইন শপিং সাইটেও একই অবস্থা।

JioPhone এর ব্ল্যাক মার্কেটিং

JioPhone, কোম্পানির প্রথম 4G ফিচার ফোন যা রিলায়েন্স জিও লঞ্চ করেছে, পুরনো হওয়া সত্ত্বেও বর্তমানে এর বেশ চাহিদা রয়েছে। ফোনটি চাহিদা অনুযায়ী মার্কেটে না থাকায় সেই সুযোগে বিক্রেতারা ফোনটি দ্বিগুণ দামে বিক্রি করছেন।

আমাদের টিম যখন অফলাইন রিটেল স্টোরে যায় এবং JioPhone-এর অবস্থা জানতে চায়, তখন বলা হয় যে এই ফোনের খুব কম ইউনিটই দোকানদারদের কাছে আছে। তবে ফোনের পরিমাণ কম হলেও ক্রেতার সংখ্যা বেশি।

এই কারণে বাজারে JioPhone-এর কালোবাজারি শুরু হয়েছে। দোকানদাররা যথেচ্ছ দাম চাইছেন এবং যাদের ফোনটির প্রয়োজন তারা 2,500 টাকা থেকে 3,000 টাকা দাম দিয়ে Jio ফোনটি কিনছেন। আগে যেখানে সিকিউরিটি মানি হিসেবে মাত্র 1,500 টাকা দিয়ে এই মোবাইল ফোন কেনা যেত, এখন সেই ফোনের জন্য দ্বিগুণ দাম দিতে হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মেও এই ফোনের একই অবস্থা। উপরের এই ফটোটায়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শপিং সাইটে Amazon India-তে 15 টাকার JioPhone-এর জন্য 2,899 টাকা চাওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here