27,990 টাকার প্রাথমিক দামে ভারতে এয়ার কন্ডিশনার লঞ্চ করলো Realme, কম বিদ‍্যুতে পাওয়া যাবে অধিক কুলিং

ভারতে Realme নিজের প্রথম এয়ার-কন্ডিশনার (AC) লঞ্চ করলো। রিয়েলমি জানিয়েছে, এই নতুন কন্ভার্টেবেল এয়ার কন্ডিশনার‌টিকে ভারতের গ্রীষ্ম‌কালের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। কোম্পানি এই এয়ার কন্ডিশনার‌টিকে ইন্ভার্টার টেকনোলজি‌র সাথে পেশ করেছে, যা কম বিদ‍্যুৎ ব‍্যবহারের মাধ্যমে অধিক কুলিং করে। এর সাথেই এই এসিটি অটো ক্লিনিং ফিচার সাপোর্ট করে। Realme জানিয়েছে, যে এই AC-টি ফ্লেক্সিবেল কুলিং কেপেবেলিটিজ সাপোর্ট করে, যা কম বিদ্যুৎ খরচ করে।

রিয়েলমি ভারতে সর্বপ্রথম 2018 সালে স্মার্টফোন মার্কেটে প্রবেশ করেছিল। এখন কোম্পানি ভারতে টিভি, ল‍্যাপটপ, স্মার্ট অ্যাক্সেসারিজ সহ এয়ার কন্ডিশনার সেগ্মেন্টে‌ও প্রবেশ করলো। এই আর্টিকেলের মাধ্যমে পাঠকদের রিয়েলমির লেটেস্ট এয়ার কন্ডিশনার সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে।

Realme Air Conditioner-এর দাম

Realme Air Conditioner-টিকে অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart-এর মাধ্যমে‌ও কেনা যাবে। রিয়েলমি এই এসিকে 1 টন এবং 1.5 টন ক‍্যাপাসিটির সাথে লঞ্চ করেছে। রিয়েলমির এসিটিকে ভারতে 27,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

Realme Air Conditioner-এর ফিচার

Realme এয়ার কন্ডিশনার‌টি ঘরে থাকা লোকেদের অনুযায়ী কুলিং টেম্পারেচার চেঞ্জ করে। এই এসিতে কন্ভার্টেবেল অ্যাডজাস্টেবেলে কুলিং পাওয়া যায়, যা 40%, 60%, 80% এবং 110% এর মাঝে থাকে। রিয়েলমির লেটেস্ট AC 55 ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা‌য় কুলিং করতে সক্ষম। রিয়েলমির এসিতে তিনটি কুলিং মোড, যথা- ড্রাই, ইকো এবং স্লিপ মোড দেওয়া হয়েছে।

এই এসিটি অটো ক্লিন ফিচার সাপোর্ট করে, যার মাধ্যমে এটিকে ময়শ্চার, ডাস্ট এবং মোল্ডের থেকে সুরক্ষিত করে তোলে। এসিটিকে বন্ধ করার সাথেই এই ফিচারটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং ত্রিশ সেকেন্ডের মধ্যে এটিকে ক্লিন করে দেয়।

এর সাথেই রিয়েলমির এই এসিটির কয়েলের প্রোটেকশনের জন্য ব্লু ফিন টেকনোলজি‌র ব‍্যবহার করা হয়েছে। এই এসিতে হিট ট্রান্সফার করার জন্য 100 শতাংশ কপার কন্ডেন্শারের ব‍্যবহার করা হয়েছে। এই এসিটি স্টেবলাইজার ফ্রি অপারেশন সাপোর্ট করে। এর সাথেই এতে R32 রেফ্রিজারেটর ব‍্যবহার করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here