Reliance Jio শুরু থেকেই তাদের গ্রাহকদের খুশি করার জন্য এবং টেলিকম ইন্ডাস্ট্রিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে দুর্দান্ত সব অফার নিয়ে আসে। আর এই জন্যই Jio দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম জনপ্রিয় এবং বৃহত্তম টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। কিন্তু, আপনারা কি জানেন যে Jio-এর এমন দুটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে শুধুমাত্র ফ্রি কলিং এবং ডেটা নয়, একটি 4G স্মার্টফোন (ফ্রি 4G মোবাইল)ও ফ্রিতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একেবারে সত্যি। দীর্ঘদিন ধরে চলে আসা Jio কোম্পানির এই অফারটি কিন্তু এখনো চলছে। এই পোস্টে আপনাদের এই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জানাবো।
একেবারে ফ্রিতে পাবেন Jio এর 4G ফোন
আপনাদের জানিয়ে রাখি যে এই অফারটি কোম্পানি অনেক আগে পেশ করেছিল। তবে, এই অফারটি এখনও পাওয়া যাবে। Jio ফোনের জন্য বিশেষত 1,999 টাকা এবং 1,499 টাকার রিচার্জ প্ল্যানে ইউজাররা বিনামূল্যে Jio ফোন পেতে পারেন।
Jio এর 1999 টাকার রিচার্জ প্ল্যান
Jio-এর 1,999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 2 বছর। এই প্ল্যানে 48 জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানের বিশেষত্ব হল এই Jio ফোন প্ল্যানে ইউজাররা ফ্রি তে 4G Jio ফোন পাবেন। এর সাথে এই প্ল্যানে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও ফ্রি তে দেওয়া হচ্ছে।
Jio এর 1499 টাকার রিচার্জ প্ল্যান
Jio এর 1,499 টাকার প্ল্যানের কথা বললে, এই প্ল্যানটির ভ্যালিডিটি 1 বছর। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং 24 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এতে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও ফ্রি তে পাওয়া যাবে। কোম্পানি এই প্ল্যানে গ্রাহকদের ফ্রি তে Jio ফোন দিচ্ছে।
Jio phone
Jio ফোনের ফিচার গুলির বিষয়ে কথা বলতে গেলে, Reliance Jio-এর এই ফাস্ট জেনারেশন 4G ফিচার ফোনটিতে 240×320 পিক্সেল রেজলিউশন সহ 2.4-ইঞ্চি QWVGA ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে 1.2 GHz Spreadtrum SPRD 9820A/QC8905 ডুয়াল কোর প্রসেসর, 512 MB RAM এবং 4 GB ইনবিল্ট স্টোরেজ আছে। ফটোগ্রাফির জন্য, ব্যাকে একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের প্যানেলে একটি VGA ক্যামেরা রয়েছে। Jio ফোনে 2000 mAh ব্যাটারি আছে। কানেক্টিভিটি ফিচারের মধ্যে এই ফোনে 4G VoLTE, Bluetooth v4.1, Wi-Fi, NFC, FM রেডিও, GPS এবং USB 2.0 সাপোর্ট দেখা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











