এবার জনপ্রিয় টেলিকম সংস্থা Jio এর থেকে মুখ ফিরিয়ে নিল 36 লাখ মানুষ, জেনে নিন ডিটেইলস

ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রিতে গত কয়েক মাস ধরে Reliance Jio এর জন্য একের পর এক খারাপ খবর আসছে। গত মাসে Jio ইউজারদের সংখ্যা ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে। TRAI-এর নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে আরও একবার দেশে টেলিফোন ইউজারদের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে এবং এতে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। TRAI ফেব্রুয়ারি মাসের রিপোর্টে , যেখানে সমস্ত কোম্পানির গ্রাহকের সংখ্যা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।

Jio কে বিদায় জানিয়েছে 36 লক্ষ ইউজার

TRAI-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে টেলিকম ইউজারদের সংখ্যা 116.60 কোটিতে নেমে এসেছে। TRAI রিপোর্টে আরও বলা হয়েছে যে 36.6 লক্ষ (36,60,133) গ্রাহক Jio ছেড়েছেন। বছরের শুরু থেকে এখনও পর্যন্ত Jio তাদের গ্রাহকদের হারিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে।

আপনাদেরকে জানিয়ে রাখি যে, ফেব্রুয়ারিতে Jio ইউজারের সংখ্যা ছিল 40.27 কোটি, যা জানুয়ারির তুলনায় 36.6 লাখ কম ছিল। তবে এই সময়ে শুধু Jio নয়, Jio-এর পাশাপাশি, Vodafone Idea (VI)ও এই বছরের ফেব্রুয়ারিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। VI কোম্পানির 15.32 লাখ মোবাইল ইউজার তাদের বিদায় জানিয়েছে।

এছাড়াও, BSNL এবং MTNL এই সময়ের মধ্যে যথাক্রমে 1.11 লক্ষ এবং 5,097 গ্রাহক হারিয়েছে। তবে, এয়ারটেল কোম্পানি জিও এবং অন্যান্য টেলকম কোম্পানির তুলনায় অনেক ভালো অবস্থায় আছে।

লাভবান হয়েছে Airtel

2022 সালের ফেব্রুয়ারিতে, যেখানে সমস্ত টেলিকম সংস্থার ইউজার সংখ্যা হ্রাস পেয়েছে, সেখানে Airtel একমাত্র সংস্থা যাদের ইউজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এয়ারটেল ফেব্রুয়ারিতে 15.91 লাখ নতুন গ্রাহক যোগ করেছে। বর্তমানে এয়ারটেল এর ইউজারের সংখ্যা বেড়ে 35.80 কোটি হয়েছে। তবে যাইহোক, ফেব্রুয়ারিতে, রিলায়েন্স জিও ওয়্যারলাইন বিভাগে 2.44 লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে।

4G ডাউনলোড স্পিডে শীর্ষে jio

মার্চ মাসের জন্য Telecom Regulatory Authority of India (TRAI) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, Jio-এর গড় 4G ডাউনলোড স্পিড 21.1 Mbps রেকর্ড করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের তুলনায় 0.5 Mbps বেড়েছে। ফেব্রুয়ারিতে Jio-এর গড় 4G ডাউনলোড স্পিড ছিল 20.6 Mbps৷ Jio ছাড়া শুধুমাত্র সরকারি সংস্থা BSNL এর স্পিড বেড়েছে। এর 4G ডাউনলোড স্পিড মার্চ মাসে 6.1 Mbps আছে যা ফেব্রুয়ারিতে 4.8 Mbps ছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here