কিছুদিন ধরেই ক্রমাগত একের পর এক অভিযোগ আসছে OLA ইলেকট্রিকের বিরুদ্ধে। সম্প্রতি, স্কুটারে আগুন লাগার খবরের পর, এই ইলেকট্রিক স্কুটারের সামনের চাকার সাসপেনশন ভেঙে যাওয়ার খবর সামনে আসে। এখন আবার OLA ইলেকট্রিক স্কুটার নিয়ে একটি ভয়ঙ্কর খবর সামনে এসেছে। অসমের গুয়াহাটিতে ওলা ইলেকট্রিক স্কুটারে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এক ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েছেন। যিনি স্কুটারটি চালাচ্ছিলেন তিনি গুরুতর আহত হয়েছেন। ওই স্কুটার আরোহীর বাবার দাবি, Ola S1 Pro এর রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম সঠিকভাবে কাজ না করায় দুর্ঘটনা ঘটেছে।
OLA ইলেকট্রিক স্কুটারে ভয়ঙ্কর দুর্ঘটনা
ওই যুবকের বাবা বলওয়ান্ত সিংয়ের মতে, 26 মার্চ 2022 তারিখে ঘটনাটি ঘটেছিল। ওই যুবক তার সাদা Ola S1 Pro ই-স্কুটারে কোথাও যাচ্ছিলেন। স্কুটার চালানোর সময় হঠাৎ তার রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম কাজ না করায় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ওই যুবক। এই খবর সামনে আসার পর মনে হচ্ছে Ola ইলেকট্রিককে আবার সমস্যার সম্মুখীন হতে হবে। ওই যুবকের বাবা বলবন্ত সিং টুইট করে ঘটনার কথা জানিয়েছেন।
@bhash @OlaElectric I had purchased new Ola S1 Pro. On 26th March 2022 my son had an accident due to fault in regenerative breaking where on speed breaker instead of slowing, the scooter accelerated sending so much torque that he had an accident (1/n) pic.twitter.com/ghVXSwqJ3T
— BALWANT SINGH (@BALWANT1962) April 15, 2022
টুইটে তিনি জানিয়েছেন যে Ola S 1 Pro চালানোর সময় রিজেনারেটিভ ব্রেকিং এ সমস্যা হওয়ায় হঠাৎ স্কুটারের স্পিড বেড়ে যায়, যার ফলে দুর্ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়। আহত ওই যুবকের দুই হাতে fracture হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। দুর্ঘটনা এতটাই গুরুতর ছিল যে ওই যুবককে চিকিৎসার জন্য গুয়াহাটি থেকে মুম্বাইতে নিয়ে যেতে হয়।
সামনে এসেছে কোম্পানির বক্তব্য
এই ঘটনার পর Ola ইলেকট্রিক আহত যুবকের পরিবারের সাথে যোগাযোগ করে এবং যুবকের দ্রুত আরোগ্য কামনা করে। Ola ইলেকট্রিক সেই সমস্যাগুলি মেরামত এবং পরীক্ষা করার পরে স্কুটারটি ফেরত পাঠিয়েছে। ওলা ইলেকট্রিক পরে ঘোষণা করেছে যে তারা স্কুটারে কোনো সমস্যা খুঁজে পায়নি এবং ব্যবহারকারীকে সাবধান ভাবে গাড়ি চালাতে বলেছে।
Ola ইলেকট্রিক স্কুটারের বিরুদ্ধে একাধিক অভিযোগ
Ola ইলেকট্রিক স্কুটার ভাঙার কারণ যাই হোক না কেন, এই কোম্পানির স্কুটারটি ভালো নয়। Ola S1 Pro হল কোম্পানির প্রথম ইলেকট্রিক স্কুটার, যা কোম্পানির দ্বারা আগস্ট 2021 সালে লঞ্চ করা হয়েছিল এবং এর ডেলিভারি শুরু হয়েছিল ডিসেম্বর 2021 এ। ওলা ইলেকট্রিক স্কুটারের বিরুদ্ধে ইতিমধ্যেই সফটওয়্যারে ত্রুটি, হিট, লো পারফরম্যান্স এবং আগুন লেগে যাওয়ার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










