Vi এর স্বেচ্ছাচারিতায় বিরক্ত হয়ে প্রতিবাদ করলেন এক ব্যক্তি, এবার Vi এর পক্ষ থেকে পাবেন 50 হাজার টাকা!

প্রায় 4 মাস আগেই Reliance Jio, Airtel এবং Vi তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। বর্তমানে এই সংস্থাগুলি তাদের ইউজারদের খুশি করার জন্য প্রায়শই নিত্যনতুন অফার নিয়ে হাজির হয়। তবে ব্যয়বহুল রিচার্জ প্ল্যান এবং বেসরকারী টেলিকম সংস্থাগুলির স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ মানুষ বিরক্ত এবং হতাশ বলে মনে হচ্ছে। তাই তো এই কোম্পানি গুলোর বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষের অভিযোগ রয়েছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করে চলেছে। সম্প্রতি গুজরাটের এক বাসিন্দা এমন কাজ করেছেন যে সেই ব্যক্তিকে Vi এর 50,000 টাকা জরিমানা দিতে হবে।

জেনে নিন বিষয়টি

প্রথমেই বলে রাখি যে ভোডাফোন গুজরাটের সুরাটের বাসিন্দা নির্মলকুমার মিস্ত্রির মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছিল এবং সেই জন্য এখন কোম্পানিকে 50,000 টাকা জরিমানা দিতে হবে, এই সেই টাকাটা নির্মলকুমারকে দেওয়া হবে। গুজরাট State consumers Dispute Redressal কমিশন এর তরফে টেলিকম সংস্থা ভোডাফোনকে ইউজারের নম্বর কানেকশন বিচ্ছিন্ন করার জন্য গ্রাহককে 50,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনাটি শুরু হয়েছিল 2014 সালে।

Vodafone 2014 সালের অক্টোবরে তাদের এক ইউজার নির্মল কুমার মিস্ত্রির কাছে একটি SMS পাঠিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ‘কোম্পানি ইউজারের নম্বরটি ব্লক করছে কারণ সেই নম্বরটি রেজিস্ট্রেশন ছাড়াই টেলিমার্কেটিং SMS এবং কল করার জন্য ব্যবহার করা হচ্ছে’। কোম্পানি ওই ইউজারের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তিনি মার্কেটিং এর SMS এবং কল এর মাধ্যমে অন্যদের বিরক্ত করতেন। তবে নির্মলকুমার নামের ওই ব্যক্তি Vodafone এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং কোম্পানিকে আইনি নোটিশ পাঠান।

ওই ব্যক্তি গুজরাট State consumers Dispute Redressal কমিশন ফোরামে একটি পিটিশন দাখিল করেন এবং দাবি করেন যে তিনি একজন সফ্টওয়্যার ডেভেলপার এবং তার নম্বরের মাধ্যমে কোনও টেলিমার্কেটিং করেন নি। নির্মলকুমার বলেছিলেন যে Vodafone স্বেচ্ছায় তার নম্বর ব্লক করেছে এবং এর ফলে তার 3.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। দীর্ঘদিন মামলা চলার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যেহেতু ভোডাফোন TRAI-এর নির্দেশিকার বাইরে গিয়ে ওই ইউজারের নম্বর বন্ধ করে দিয়েছিল তাই Vodafone কে ওই ইউজারকে 50,000 টাকা জরিমানা সহ 7 শতাংশ সুদ দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here