দীর্ঘ প্রতীক্ষার পরে সম্প্রতি ভারতের টেক মার্কেটে এন্ট্রি নিয়েছে Micromax In 2c। এই ফোনের ডিজাইন এবং ফিচার, গত বছর লঞ্চ হওয়া Micromax In 2b-এর মতো। এই লো বাজেট স্মার্টফোনটি ভারতীয় বাজারে আনা হয়েছে Realme এবং Redmi সহ OPPO এবং Vivo-এর মতো ব্র্যান্ডগুলোকে চ্যালেঞ্জ জানানোর জন্য। এই ফোনটিতে একটি ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ রয়েছে এবং এতে ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। অন্যদিকে, Micromax In 2C তে একটি অক্টা-কোর Unisoc T610 SoC চিপসেট এবং ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ফোনটির ফিচার দেখে মনে হচ্ছে যে Micromax In 2c, Realme C31, Infinix Hot 11 2022 এবং Poco C3 এর সাথে কড়া প্রতিযোগিতা করবে।
Micromax In 2c এর দাম এবং সেল
Micromax In 2c ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,499 টাকা। তবে বিশেষ কিছু অফারে সীমিত সময়ের জন্য ফোনটি 7,499 টাকায় কেনা যাবে। তবে, এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে।
আগ্রহী গ্রাহকরা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং মাইক্রোম্যাক্সের অফিসিয়াল সাইটে 1 মে থেকে এই ফোনটি কিনতে পারবেন। Micromax In 2c ফোনটি ব্রাউন এবং সিলভার রঙের কালার অপশনে পেশ করা হয়েছে।
Micromax In 2c এর স্পেসিফিকেশন
Micromax IN 2C স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 263ppi পিক্সেল ডেনসিটি সহ একটি 6.52-ইঞ্চি HD+ 720×1,600 পিক্সেল রেজলিউশন সহ পেশ করা হয়েছে। এই ফোনে 3GB র্যামের সাথে অক্টা-কোর Unisoc T610 SoC দেওয়া হয়েছে। এছাড়াও, Micromax In 2C তে 32GB অনবোর্ড স্টোরেজ রয়েছে, যা একটি microSD কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়ানো যাবে৷
এছাড়াও, Micromax In 2c স্মার্টফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনে একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং ভিডিও চ্যাটের জন্য, Micromax In 2C-এর ফ্রন্টে একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনের ক্যামেরায় ফেস বিউটি, নাইট মোড এবং পোর্ট্রেট মোড সহ ফিচার গুলো দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 10W স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসাবে, এই ফোনে 4G LTE, Wi-Fi 802.11 AC, Bluetooth v5.0, GPS/A-GPS, USB Type-C এবং 3.5mm হেডফোন জ্যাক আছে৷
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











