কম দামে লঞ্চ হল একটি দুর্দান্ত স্মার্টওয়াচ, জেনে নিন ফিচার এবং দাম

Gizmore ভারতীয় টেক মার্কেটে তাদের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টওয়াচ GIZFIT 910 PRO লঞ্চ করেছে। কোম্পানি এই ঘড়িটি বেশ কিছু দারুণ হেলথ ফিচার সহ পেশ করেছে, যার ফলে ঘড়িটি অনেকেরই পছন্দ হতে পারে। লো বাজেট এর এই GIZFIT 910 PRO ঘড়িটিতে Water Resistant ফিচারটি দেওয়া হয়েছে। এছাড়াও সহজে নেভিগেশনের জন্য এতে বিল্ট ইন GPS ট্র্যাকিং রয়েছে।
27 এপ্রিল থেকে Flipkart, অন্যান্য অনলাইন ই-কমার্স ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে এই GIZFIT 910 PRO স্মাটওয়াচটি কেনা যাবে। এই ঘড়িটির দাম 2,499 টাকা।

GIZFIT 910 PRO

এই ঘড়িটি লঞ্চ করার সময়, কোম্পানির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার কালিরোনা বলেছেন যে মানুষ বর্তমানে স্বাস্থ্যের প্রতি অনেক বেশি সচেতন হয়েছে, তাই তারা GIZFIT 910 PRO-তে অনেকগুলি হেলথ ফিচার দিয়েছে।

GIZFIT 910 PRO এর ফিচার

GIZFIT 910 PRO এর ফিচার গুলির কথা বললে , এতে ব্লুটুথ কলিং সুবিধা দেওয়া হয়েছে, যার সাহায্যে ইউজাররা সরাসরি ঘড়ি থেকে কল করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে ইন্টিগ্রেটেড মাইক্রোফোন এবং স্পিকার। এছাড়াও এই স্মার্টওয়াচে যোগব্যায়াম, সাঁতার কাটা, দৌড়ানো, আউটডোর হাঁটা, সাইকেল চালানো, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল এবং ট্রেকিংয়ের মতো এক্টিভিটির জন্য বিশেষ ফিচার রয়েছে।

এছাড়াও , ইউজারদের হাইড্রেটেড রাখতে GIZFIT 910 PRO-এর তরফ থেকে কিছু সময় অন্তর ইউজারদের হাইড্রেশন অ্যালার্টও দেওয়া হবে। গরমে যাতে শরীরে জলের অভাব না হয় সেদিকেও নজর রাখবে এই স্মার্টওয়াচ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here