64MP ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল OnePlus এর এই দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন দাম

সম্প্রতি চীনে লঞ্চ হল OnePlus Ace Racing Edition স্মার্টফোন। এই স্মার্টফোনটি ভারতেও শীঘ্রই লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কোম্পানির তরফে এই মুহুর্তে এই স্মার্টফোনটির ভারত লঞ্চের বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। OnePlus Ace Racing Edition স্মার্টফোনটি কোম্পানি MediaTek প্রসেসর সহ পেশ করেছে। এই OnePlus স্মার্টফোনের ডিজাইন OnePlus 10 Pro এর মতই। এই পোস্টে আপনাদের OnePlus Ace Racing Edition স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

OnePlus Ace Racing Edition এর দাম

OnePlus Ace Racing Edition স্মার্টফোন তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে, যার দাম RMB 1,999 (প্রায় 23,000 টাকা)। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM + 256GB এবং তৃতীয় ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে RMB 2,199 (প্রায় 25,300 টাকা) এবং RMB 2,499 (প্রায় 28,700 টাকা)।

OnePlus Ace Racing Edition স্মার্টফোনটি নীল এবং ধূসর এই দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। OnePlus শীঘ্রই ভারতীয় মার্কেটে OnePlus Ace Racing Edition স্মার্টফোনটি আনতে পারে। তবে কোম্পানির তরফে এখনও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

OnePlus Ace Racing Edition এর স্পেসিফিকেশন

OnePlus Ace Racing Edition স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে বলতে গেলে, এর ডিজাইন অনেকটা OnePlus 10 Pro-এর মতোই হবে, যা একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে পেশ করা হয়েছে। কোম্পানি এই স্মার্টফোনে কোনো অ্যালার্ট স্লাইডার দেয়নি, তবে এই ফোনে কোম্পানি একটি 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে।

OnePlus-এর এই লেটেস্ট স্মার্টফোনটি একটি 6.59-ইঞ্চি Full-HD + LCD ডিসপ্লে সহ পেশ করা হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। OnePlus-এর এই ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 8100-Max প্রসেসর দেওয়া হয়েছে।

OnePlus Ace Racing Edition স্মার্টফোন এর ক্যামেরা

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে OnePlus Ace Racing এডিশনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে ফোনের সামনে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus Ace Racing Edition স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি আছে এবং এই OnePlus ফোনটিতে 67W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে যা বক্সে উপস্থিত আছে। OnePlus Ace Racing Edition স্মার্টফোনটি Android 12 ভিত্তিক ColorOS-এ চলে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here