Electric Scooter-এ আগুন লাগার ঘটনা আজকাল প্রতিনিয়তই শোনা যাচ্ছে। প্রতি সপ্তাহে কোনো না কোনো খবর সামনে আসছে, যেখানে বৈদ্যুতিক যানবাহনে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। একদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণে মানুষ ব্যাটারি স্কুটার কেনার চেষ্টা করছে, অন্যদিকে ব্যাটারি স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা electric গাড়ির প্রতি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এমনই একটি খবর এবার সামনে আসলো ওড়িশা থেকে, যেখানে হিরো কোম্পানির ইলেকট্রিক স্কুটার Hero Photon-এ এমনভাবে আগুন লেগেছে যে ব্যাটারি সহ স্কুটারটির বডিও জ্বলে গেছে।
Hero Photon electric scooter fire
আমরা ইটি-অটোর মাধ্যমে Hero Electric Scooter-এর আগুন লাগার খবরটি পেয়েছি। খবর অনুযায়ী, এই দুর্ঘটনাটি ঘটেছে 25 মে ওড়িশায়, সেখানে মাত্র 8 মাস আগে কেনা একটি স্কুটারে আগুন লেগে গেছে। বলা হচ্ছে, স্কুটারের ব্যাটারির ত্রুটির কারণে নয়, চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। যে ইলেকট্রিক স্কুটারটিতে আগুন লেগেছে তার নাম হিরো ফোটন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিরো ফোটন স্কুটারের মালিক তার গাড়িটি চার্জে বসিয়ে ছিলেন। এমতাবস্থায় তিনি চার্জিং রুম থেকে কিছু ফাটার শব্দ শুনতে পান। রুমে গিয়ে দেখেন, যে বোর্ডে ইলেকট্রিক স্কুটারটি চার্জে দেওয়া হয়েছিল সেখানে স্পার্কিং হচ্ছে এবং ধোঁয়া ছড়াচ্ছে। লোকটি প্লাগটি সরানোর আগেই অনেক দেরি হয়ে যায় এবং আগুন স্কুটারে পৌঁছে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে বৈদ্যুতিক স্কুটারের পিছনের অংশ পুড়ে গলে যায়।
চার্জিঙের সময় বোমার মতো ফাটলো ব্যাটারি
একই মাসে, তেলেঙ্গানার করিমনগরে অনুরূপ একটি ঘটনা ঘটেছে, যেখানে একটি স্কুটারের ব্যাটারি চার্জ করার সময় হঠাৎই বিস্ফোরিত হয়। বৈদ্যুতিক স্কুটারটি চার্জ করার সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় স্কুটারটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে, যে বিষয়ে ভারত সরকারও কঠোর ব্যবস্থা অবলম্বন করতে চলেছে।









