OPPO গত সপ্তাহে তাদের OPPO A57 স্মার্টফোনটি থাইল্যান্ডে লঞ্চ করেছে। এখন কোম্পানি ভারতে এই বাজেট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। 91mobiles ভারতে এই ফোনটি লঞ্চের আগেই এই স্মার্টফোনের দাম শেয়ার করেছে। ভারতে OPPO A57 স্মার্টফোনের দাম সামনে আসার পর, জল্পনা চলছে যে খুব শীঘ্রই এই স্মার্টফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের এই OPPO A57 স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। তবে এই মুহুর্তে OPPO A57 স্মার্টফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।
OPPO A57 এর স্পেসিফিকেশন
OPPO A57 স্মার্টফোনটিতে একটি 6.57-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 720×1,612 পিক্সেল। সেলফি ক্যামেরার জন্য এতে ওয়াটারড্রপ নচ আছে। OPPO A57 স্মার্টফোনটি MediaTek Helio G35 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি 8GB RAM (ভার্চুয়াল RAM সহ) এবং 64GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই Oppo স্মার্টফোনটি Android 12-এর উপর ভিত্তি করে ColorOS 12.1 কাস্টম স্কিনে চলে।
OPPO A57 স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি আছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে আল্ট্রা লিনিয়ার ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ক্যামেরা স্পেসিফিকেশন এর কথা বলতে গেলে, OPPO A57 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 13MP, যার সাথে 2MP এর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ভারতে OPPO A57 এর দাম
OPPO A57 স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এটি ভারতে 13,500 টাকা দামে পেশ করা হতে পারে। তবে ব্যাঙ্ক অফারের সাথে, এই Oppo স্মার্টফোনটি ভারতে আরও কম দামে কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










